নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট ২০১৮, ৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৫৭ জন

ওষুধ চুরির মামলায় কারাগারে চিকিৎসক

Copy Link

বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ চুরির মামলায় ডা. অলোক কুমার মণ্ডলকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে তিনি খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

ডা. অলোক কুমার খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফার্মেসি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২১ আগস্ট শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের ফার্মাসিস্ট দেবপ্রসাদ রায় ও তার শ্যালক দীপঙ্কর সানাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে পুলিশকে ঘুষ দিতে গেলে ঘুষের সাড়ে ৯ লাখ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় ওই দিন নগরীর খালিশপুর থানায় আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফার্মাসিস্ট দেবপ্রসাদ রায়, তার শ্যালক দীপঙ্কর, হাসপাতালের ফার্মেসি বিভাগের প্রধান ডা. অলোক কুমার মণ্ডল, ফার্মাসিস্ট সুধাংশু শেখর বাড়ই, নগরীর হেরাজ মার্কেটের ওষুধ ব্যবসায়ী শেখ রকিবুল আবেদীন বাবু এবং পুলিশকে ঘুষ দিতে যাওয়ায় দেবপ্রসাদ রায়ের স্ত্রী কল্যাণী রায়সহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত ৩ জুন এ মামলার আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!