নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট ২০১৮, ১০:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৫৮ জন

বিশ্ব গণমাধ্যম যা বলছে ছাত্র আন্দোলন নিয়ে

Copy Link

ঢাকার বিমানবন্দর সড়কে রোববার বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

টানা পঞ্চম দিনের আন্দোলনে বৃহস্পতিবার সরকারের আমলা, এমপি, মন্ত্রী, পুলিশসহ বহু সরকারি কর্মকর্তাকে ট্রাফিক আইন ভঙ্গের কারণে শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলন ও ৯ দফা দাবি নিয়ে বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সঙ্গে খবর প্রকাশ করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে, বাসচাপায় নিহত হওয়া দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের জন্য দায়ী চালকের মৃত্যুদণ্ডের দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় টানা বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সড়কে নিরাপত্তা ও হত্যার ন্যায়বিচারের দাবিতে এ আন্দোলন করছে শিক্ষার্থীরা।

চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে গত তিন দিনের মতো শিক্ষার্থী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। চালকের বেপরোয়া গাড়ির নিচে চাপা পড়ে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় হাজার হাজার শিক্ষার্থী ঢাকার রাস্তায় এ বিক্ষোভ করছে।

ভয়েস অব আমেরিকার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করে বলেছে, বাংলাদেশের রাজধানী ঢাকা ছাত্র বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রায় ২০টি পয়েন্টে ছাত্ররা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় দুইজন মন্ত্রী তোপের মুখে পড়তে হয়।

ভারতের সংবাদমাধ্যম নিউজ এইটিনের খবরে বলা হয়েছে, ঢাকায় বাস দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দেশের বিভিন্ন শহর অস্থিতিশীল হয়ে উঠেছে। ওই ঘটনার প্রতিবাদে ঝড় উঠেছে ঢাকার রাজপথে। ঢাকার শাহবাগ, ধানমণ্ডি, সায়েন্সল্যাব, নিউমার্কেট, বনশ্রী, রামপুরা, খিলক্ষেত, ভাটারা, মিরপুর এলাকায় বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা।

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার বলছে, ঢাকার রাস্তায় দল বেঁধে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অনেকের পরনে স্কুলের ইউনিফর্ম। সবার পিঠে স্কুলের ব্যাগ। দিনভর এই খুদেদের কাজকর্মে অস্তব্যস্ত হয়ে পড়ল ঢাকার জনজীবন।

ফ্রান্সের সংবাদমাধ্যম এএফপি ও সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক স্ট্রেইট টাইমস বলছে, বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দ্রুতগতির একটি বাসের নিচে চাপা পড়ে দুই শিক্ষার্থীরা প্রাণহানির ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে তারা বিক্ষোভ করছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!