নিজস্ব প্রতিবেদক
৩ জুন ২০২০, ৫:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩১ জন

নাইক্ষ্যংছড়ি করোনা কালীন অস্থায়ী বাজার বৃষ্টিতে লন্ডবন্ড ব্যবসায়ী ও ক্রেতাদের চরম দুর্দশা

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জনবহুল এলাকা বাইশারী। করোনাভাইরাস প্রতিরোধের লক্ষে সরকারী নির্দেশনা অনুযায়ী বাইশারী বাজারের কাচা তরকারী সহ অন্যান্য পন্য সামগ্রীর দোকান গুলু বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে স্থানান্তরিত করা হয় বিগত ২ মাস আগে ।

বর্তমানে প্রতিনিয়ত বৃষ্টির কারনে খোলা মাঠে ব্যবসায়ীদের মালামাল ও জনসাধারনের চলাচলে চরম দুর্দশায় পরিনত হয়েছে জানালেন একাধিক ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে এই প্রতিবেদক সরজমিনে অস্থায়ী করোনাভাইরাস প্রতিরোধের লক্ষে স্থাপিত কলেজ মাঠের বাজার পরিদর্শন করে দেখা যায় বর্তমানে অতি বৃষ্টির কারনে ব্যবসায়ীদের মালামাল ভিজে যাচ্ছে। জনসাধারনের চলাচলে চরম দুর্দশা, কাদা পানিতে ক্রেতাদের কাপড় চোপড় নষ্ট সহ নানা সমস্যার সম্মুখীন।

কাচা বাজার ব্যবসায়ী ফরিদুল আলম, ফজল কাদের, নুরুল কাদের সহ অনেকের সাথে কথা বলে জানা যায় , তারা সরকারের নির্দেশ মোতাবেক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সেখানে রয়েছে চরম কষ্টে। এতে তাদের অনেক ক্ষতি হয়েছে। বর্তমানে অতি বৃষ্টির কারনে কাদা পানিতে লন্ডবন্ড হয়ে নষ্ট হচ্ছে মালা মাল।তাছাড়া পরিবেশের ভারসাম্য ও নষ্ট হয়ে যাচ্ছে। সব মিলিয়ে বৃষ্টিপাতের কারনে এখন চরম দুর্দশায় পরিনত অস্থায়ী করেনা বাজার।

ব্যবসায়ী নেতা ও কমিটির কোষাধক্ষ্য আবদুল করিম বান্টু জানান, দ্রুত কাচা বাজার সরিয়ে না আনলে ব্যবসায়ীদের বিশাল ক্ষতির সম্ভাবনা রয়েছে। যেহেতু আগামীতে বৃষ্টি আরো বেড়ে যেতে পারে। এখন ও অনেক মালামাল নষ্ট হয়ে গেছে।

বাইশারী বাজার সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, অস্থায়ী বাজারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে জানানো হয়েছে। অচিরেই যে কোন একটা সমাধান হয়ে যাবে বলে আশা করেন।

বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, ব্যবসায়ীদের কথা চিন্তা করে অস্থায়ী বাজারের বিষয়টি ইউ এন ও স্যার কে জানানো হয়েছে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি মুঠোফোনে জানান, বাজার সভাপতি ও চেয়ারম্যান অস্থয়ী বাজারের বিষয়টি আমাকে জানিয়েছেন। অচিরেই সামাজিক দুরত্বে বজায় রেখে বাজার আগের জায়গায় ফিরিয়ে আনা হবে। এবিষয়ে তিনি চেয়ারম্যান এর সাথে কথা বলবেন বলে জানান।

কাচা বাজার ব্যবসায়ী ও ক্রেতা সাধারন দ্রুত অস্থায়ী বাজার সরিয়ে নেওয়ার দাবী জানান প্রশাসনের নিকট।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!