Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান বিজিবির সাথে মাদক পাচারকারীর গুলিবিনিময় রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত

Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবির সাথে মাদক পাচারকারীর বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে। এ সময় বিজিবি ৮০ হাজার পিস ইয়াবা একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ির চেয়ারম্যানের গোদা নামকস্থানে।

পুলিশ ও বিজিবি জানিয়েছে সীমান্তে মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে নায়েক সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাইশফাঁড়ি এলাকার চেয়ারম্যানের গোদার পাড়ে গেলে সেখানে মাদক পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি করলে সেখানে আব্দুর রহমান (২৫) নামের এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়। বিজেপি ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত রোহিঙ্গা কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।