নিজস্ব প্রতিবেদক
৩১ মে ২০২০, ১২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১৭ জন

বান্দরবান নাইক্ষ্যংছড়িতে এক শিক্ষকের করোনা শনাক্ত বাড়ি লকডাউন

Copy Link

নাইক্ষ্যংছড়িতে এবার করোনা রোগী শনাক্ত হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষক। করোনা শনাক্ত হওয়া শিক্ষকের নাম মোঃ ইউনুস, বয়স (৫৮) বছর। তার বাড়ী নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার পুরাতন বাসষ্টেশন এলাকার ইসলামপুর গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে করোনা উপসর্গের কথা জানতে পেরে চিকিৎসক নমুনা সংগ্রহ করেন। শনিবার (৩০ মে ) রাত ১০ টার দিকে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সর পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু জাফর মোঃ সেলিম মাষ্টার ইউনুসের করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর নিশ্চিত করেছেন এই প্রতিবেদকে।

তিনি আরো জানান, গত ২৫ মে ঐ শিক্ষকের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছিলো।গত শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টায় ল্যাব থেকে ফোনে ঐ সহকারি শিক্ষকের নমুনার ফলাফল পজেটিভ বলে নিশ্চিত করা হয়।

খবর পেয়ে দ্রুত উপজেলা প্রশাসন তার পরিবার ও সংস্পর্শ আসা ব্যক্তিদেরকে হোম কোয়ারেন্টেইনে থাকার জন্য বলেছেন।

আজ ৩১ মে রিপোর্ট হাতে পাওয়ার পর এ শিক্ষককে নাইক্ষ্যংছড়ি হাসপাতালের আইসোলেশনে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে এ প্রথম করোনা শনাক্ত হওয়ায় পুরো নাইক্ষ্যংছড়ি উপজেলার মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি জানান,আজ ৩১ মে রবিবার সকালে প্রাথমিক শিক্ষকের বাড়ীসহ যাতায়াত রাস্তার আশপাশে সংস্পর্শ ব্যক্তিদের বাড়ি-ঘর লকডাউন করা হয়েছে। তিনি এখনো মোটামুটি সুষ্ঠু আছে অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক মো: ইউনুসের ছেলে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু জানান, তার বাবা অসুুস্থ হওয়ার পর থেকে তাদের পুরো পরিবার নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টেইনে ছিলেন এখনো আছেন। তার বাবা অনেকটা সুস্থের পথে তিনি বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, এর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪জন ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বোনিয়া গ্রামের ৪ জনসহ মোট ৮জন নাইক্ষ্যংছড়ি উপজেলায় করোনা সনাক্ত হওয়ার পর সদর হাসপাতালের আইসোলেশন থেকে সুস্থ হয়ে বিভিন্ন মেয়াদে ঘরে ফিরেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!