নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯৬ জন

বান্দরবান কেএনএফ ধর্মঘট প্রত্যাহার গণপরিবহন চলাচল স্বাভাবিক 

Copy Link

নিজস্বপ্রতিবেদন:বান্দরবান তিন উপজেলা,রুমা,থানচি,রোয়াংছড়ি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের একদিন পর আলোচনার মাধ্যমে সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে কেএনএফ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার রুমা,থানচি,রোয়াংছড়ি উপজেলার বাস টার্মিনাল এর টিকেট কাউন্টার গুলোতে স্বাভাবিক ভাবেই যাত্রীরা টিকেট কেটে গন্তব্যে আশা যাওয়া করতে পারছেন।

কেএনএফ এর মুখপাত্র ক্যাপ্টেন ফ্লেমিং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানায় অত্রাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, সকল জাতি গোষ্ঠী-ধর্ম-বর্ণের কথা বিবেচনা করে এবং প্রশাসন ও বিভিন্ন দিক থেকে আশ্বস্তের কথা চিন্তা করে কেএনএফ-এর ইমার্জেন্সি এক্সিকিউটিভ মিটিং এ গৃহীত সিদ্ধান্ত মোতাবেক কেএনএফ কর্তৃক আহুত চলমান যানবাহন ধর্মঘটটি প্রত্যাহার করা হলো। এবং আগামী ৭দিনের মধ্যে প্রশাসনিকভাবে কোন হস্তক্ষেপ বা সুরাহা না হলে আবার কেএনএফ কঠোরভাবে যানবাহন ধর্মঘটের ডাক দিতে প্রস্তুত।মূলত শান্তি আলোচনা চালিয়ে নেয়ার স্বার্থে ধর্মঘট থেকে সরে আশে এই সংগঠনটি।

বান্দরবান বাস মালিক সমিতির অফিস সহকারী মিলন দাশ জানান আজ সকাল থেকেই যথারীতি আমাদের বাস টিকেট কাউন্টার গুলোতে সাধারণ যাত্রী এবং পর্যটকরা টিকেট কেটে গন্তব্যে যেতে পারছেন।

এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৌয়দ মাহবুবুল হক জানান, গতকাল প্রশাসনের সাথে রুমায় বম ও মারমা জনগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে,এছাড়াও যে বিষয়টি নিয়ে জাতিগত একটি সহিংসতা বিরাজমান ছিলো তা দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এলাকায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল সম্প্রদায়ের জনসাধারণকে সকল ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড থেকে সরে আশার আহ্বান জানানো হয়েছে।

এদিকে গণপরিবহন চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি স্থানীয় জনসাধারণ,স্থানীয়রা জানান অস্ত্র,সন্ত্রাসের পথ ছেড়ে কেএনএফ এর উচিত শান্তি আলোচনার মাধ্যমে নিজেদের অধিকার নিয়ে আলোচনা করা, তাদের কর্মকাণ্ডের কারনে সাধারণ পাহাড়ি জনসাধারণ সহ বম জনগোষ্ঠীর অনেকেই অযাচিত সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত।

প্রসঙ্গত গত ১৩ই ফেব্রুয়ারি রুমা উপজেলায় কেএনএফ সশস্ত্র সংগঠনের সদস্যদের গুলিতে ২নং রুমা সদর ইউপির ৯নং ওয়ার্ড রিঝুক পাড়া এলাকায় এক যুবক আহত হয় এর প্রেক্ষিতে গত ১৪ই ফেব্রুয়ারি নাগরিক সমাজের ব্যানারে কেএনএফ এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এসময় কয়েকটি ঘরবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটে।

এদিকে উক্ত ঘটনার প্রেক্ষিতে গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট(কেএনএফ) জেলার রুমা,থানচি,রোয়াংছড়ি তিন উপজেলায় ধর্মঘট পালন করে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!