নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮৫ জন

বান্দরবান রুমায় কেএনএফের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের রুমায় নতুন সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার ও বিভিন্ন গ্রামবাসীদের উপর নির্যাতন, চাঁদাবাজি ও অপহরণের প্রতিবাদে মানববন্ধন করেছে রুমা সচেতন নাগরিক সমাজ।

বুধবার(১৪ ফেব্রুয়ারী)সকালে রুমা বাজারে এই মানববন্ধনের কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ মিছিল থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী বম সম্প্রদায়ের ঘরবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর চালায়।পুলিশ ও সেনাবাহিনী এবং বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে ২নং রুমা সদর ইউনিয়নের কার্যালয় থেকে মিছিল থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রুমা হাসপাতাল ব্রিজে এসে মানব বন্ধন সমাবেশ অনুষ্টিত হয়। এসময় ব্যানার ও ফেষ্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন বিভিন্ন গ্রাম থেকে আসা হাজারো  নারী-পুরুষ।

মানববন্ধনে  রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও রুমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শৈমং মারমা (শৈবং) বলেন, পাহাড়ের  শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইলেও কেএনএফ সন্ত্রাসীরা সেই পরিবেশ অশান্তি সৃষ্টি  তৈরী করছে । পাহাড়ের বসবাসরত নিরীহ মানুষদের উপর গুলি করার হুমকি, হয়রানি , চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বেড়ে চলেছে। যার কারণের পাহাড়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। তাদের অত্যাচারের নিজের ঘরবাড়ি ছেড়ে ভয়ে পালিয়ে যেতে হচ্ছে বিভিন্ন স্থানে। রুমায় এখন কারোর জীবনের নিরাত্তা নেই। রমা উপজেলার বিভিন্ন মারমা গ্রামে গ্রামে হুমকী দেওয়া হচ্ছে।  এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরো নানা সমস্যাসম্মুখীন হতে হবে। সরকারের কাছে অবিলম্বে  এটার প্রতিকার চেয়েছেন রুমাবাসী বলে  উল্লেখ করেন তিনি।

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা বলেন, আমরা চাই সকল জাতিকে নিয়ে শান্তিভাবে বসবাস করতে,কারোর উপর জোর জুলুম দিয়ে বসবাস করতে নয়।   তাই পাহাড়ের রুমা উপজেলাতে শান্তি ফিরিয়ে আনতে হলে কেএনএফ এর  বিরুদ্ধে রুখে দাড়ানো পাশাপাশি সর্বক্ষেত্রে প্রতিবাদ ও প্রতিরোধ করার আহ্বান জানান তিনি ।

জানা গেছে,  আগামী ২৪ ফেব্রুয়ারি শান্তি-প্রতিষ্ঠা কমিটির সাথে কেনএফের বৈঠকের কথা রয়েছে। সশস্ত্র সংঘাত বন্ধে এর আগের বৈঠকে উভয়পক্ষ সম্মত হলেও কেএনএফ সমঝোতা চুক্তি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছেন শান্তি কমিটির সদস্যরা।

মানববন্ধনের রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, ২নং রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা শৈবং, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের  সভাপতি উথোয়াইচিং মারমা,সচেতন নাগরিক যুব সমাজের প্রতিনিধি  অংচোওয়াং মারমাসহ রুমা সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল সকালে কেএনএফ সদস্যরা চাঁদা না পেয়ে  রিজুক পাড়ার বাসিন্দা উহ্লাচিং মারমাকে(৩৭) উদ্দেশ্য করে গুলি চালালে ঘটনাস্থলে তিনি আহত হন।  পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এর ফলে কেএনএফ সংগঠনের প্রতি ক্ষোভের ফুসে উঠে রুমা উপজেলার সচেতন নাগরিক সমাজ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!