নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৩, ৩:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৮০ জন

মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Copy Link

নিজস্ব প্রতিবেদক:পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬’ই ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে মহান বিজয় দিবসে লামা উপজেলার জীবিত মুক্তিযোদ্ধাদের ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লামা উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লামা উপজেলার চেয়ারম্যান এর প্রতিনিধি লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বান্দরবান জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ভূমি এস এম রাহাতুল ইসলাম,লামা থানার অফিসার ইনচার্জ শামীম শেখ, লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ও লামা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা মইনুদ্দীন মোর্শেদসহ প্রমুখ ।

এ সময় মুক্তিযোদ্ধাদের পক্ষে ১৯৭১ সালের ১৬’ই ডিসেম্বর মহান বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও লামা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শেখ মাহবুবুর রহমান। তিনি বলেন আমরা সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম বলেই আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি।আজ এই মুক্তিযোদ্ধাদের অনেকেই খুবই গরীব।আপনারা সকলের কাছে অনুরোধ জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সময় আপনাদের কাছে আসলে সহযোগিতা করবেন।

লামা উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন আপনাদের মধ্যে যে দেশপ্রেম ও সাহস তখন পরিলক্ষিত হয়েছিলো তা কল্পনাতীত। আপনাদেরকে আমরা সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদের মধ্যে যারা জীবিত আছেন তাদের কাছে আমরা শিখতে চাই আর যারা শহীদ হয়েছেন তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

অনুষ্ঠানে লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, লামা থানার অফিসার ইনচার্জ শামীম শেখ,লামা সহকারী কমিশনার ভূমি এস.এম.রাহাতুল ইসলাম, লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ও ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন বক্তব্য রাখেন।

সর্বশেষ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল ও সম্মানি প্রদানের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!