নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর ২০২৩, ৩:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১০৬ জন

বান্দরবান ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম

Copy Link

নিজস্ব প্রতিবেদক:বান্দরবান জেলার ৭ উপজেলা ও ২ পৌরসভায় “অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে” আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

৬৯ হাজার ৮৮৪জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে সিভিল সার্জন এর সভাপতিত্বে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(০৭ ডিসেম্বর)সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য জানান সিভিল সার্জন ডা: মো: মাহবুবুর রহমান।

সিভিল সার্জন জানান, ০৭ উপজেলার ৩০ টি ইউনিয়ন আর ২টি পৌরসভায় একযোগে ৮৩১টি কেন্দ্রে,ছয় থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৫৬৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ৩১৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর এই কার্যক্রম চলবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,প্রত্যন্ত এলাকা গুলোতে যাতে কোন শিশুই এই কর্মসূচি থেকে বাদ না পড়ে তাই ভলান্টিয়ার ও স্বাস্থ্য কর্মীদের এ ব্যাপারে নির্দেশনাও প্রদান করা হয়েছে। জেলার স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও রুগিদের যথার্থ স্বাস্থ্য সহায়তা প্রদানে তদারকি বৃদ্ধি সহ আরো আন্তরিকতা বৃদ্ধির প্রতি জেলা সিভিল সার্জন কার্যালয় কে ভূমিকা রাখতে সাংবাদিক বৃন্দ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

কর্মশালায় অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) থোয়াইঅংসিং মারমা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাসুইচিং মারমা সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!