নিজস্ব প্রতিবেদক
২২ মে ২০২০, ১:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮০৭ জন

বান্দরবান জেলায় সেনাবাহিনীর এক মিনিটের ঈদ বাজার

Copy Link

জেলা সদর ও আলীকদমে উপজেলায় বর্তমান করোনা ভাইরাস সংকটময় সময়ে কর্মহীন অসহায় দরিদ্র সকল ধর্মের মানুষদের মাঝে ঈদের উপহার সামগ্রী তুলে দেন। ইতোমধ্যে ১মিনিটের বাজার আয়োজন করে চাল সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে তুলে দেন সেনাবাহিনী।

আজ শুক্রবার (২২ মে )বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক বান্দরবান জেলা স্টেডিয়ামে এবং আলীকদম সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর মাঠে, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান এর নির্দেশে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের ঈদের আনন্দ ভাগাভাগি করবার জন্য এক মিনিটের ঈদ বাজার আয়োজন করা হয়।

এই বাজার উদ্বোধন করেন,সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শাহিদুল এমরান, এএফডব্লিউসি, পিএসসি এবং উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি, বিএসপি, পিএসসি। এছাড়াও আলীকদমে উদ্বোধন করেন আলীকদম সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফ শামীম, পিএসসি। এ সময়ে অারো অন্যান্য সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় সেনা কর্মকর্তাগণ জানান আমরা বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় দরিদ্র সকল ধর্মের মানুষদের মাঝে ঈদের উপহার সামগ্রী তুলে দেবার চেষ্টা করে যাচ্ছি। আজকের এই এক মিনিটের ঈদ বাজারে উপহার নিতে এসে এসকল মানুষ জন ঈদের বাজার করার পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের আনন্দটা উপভোগ করতে পারছে অার এ সব কিছুই দেয়া হচ্ছে বিনামূল্যে।

এই এক মিনিটের ঈদ বাজার কার্যক্রমের মাধ্যমে সুশৃঙ্খলভাবে কিভাবে সামাজিক দুরত্ব নিশ্চিত করা সম্ভব,তা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। আর এসকল ঈদ উপহার সামগ্রী ও খাদ্য দ্রব্য কোন ত্রাণ নয় বরং এটি একটি সেবা” অথবা উপহার হিসেবেও গ্রহণ করতে পারেন।

বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে আরো জানানো হয় যে, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনের পাশাপাশি তাদের এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

প্রসঙ্গতঃ করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মোতাবেক গত ২৫ মার্চ ২০২০ হতে বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক নিরলস ভাবে পরিশ্রম করো যাচ্ছে। তারই প্রেক্ষিতে বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক প্রতিদিন বিভিন্ন ভাবে অসহায়, দুস্থ জনগনকে সাহায্য সহযোগীতা করে আসছে এবং সেনা জোন গুলো হতে বিভিন্ন এলাকায় করোনা মোকাবেলায় মেডিকেল সাপোর্ট এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধির করার লক্ষে বিভিন্ন প্রচারণা, লিফলেট, মাইকিং, চেকপোস্টে সতর্কতা, ডিসইনফ্যাকশন সিস্টেম ব্যবস্থা চালু রেখেছে।

চট্টগ্রাম এবং রাঙ্গামাটির পর এবার বান্দরবানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল অসহায় দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের এক মিনিটের ঈদ বাজার’ নামে (২য় বারের মত) ভিন্নধর্মী সেবার আয়োজন করলো সেনাবাহিনী।

এ সময় সেনা কর্মকর্তারা জানান মূলতঃ তিনটি উদ্দেশ্য নিয়ে এই এক মিনিটের বাজার নামের সেবার আয়োজন করেছেন তারা। প্রথমতঃ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আনন্দ ভাগাভাগি করে ঈদ পালন করবে। দ্বিতীয়তঃ অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষ যারা বাজার করতে পারছেন না তারা এই এক মিনিটের বাজার হতে বিনামূল্যে দ্রব্যসামগ্রী পেয়ে উপকৃত হচ্ছেন এবং তৃতীয়তঃ এই এক মিনিটের বাজার কার্যক্রমের মাধ্যমে সুশৃঙ্খলভাবে কিভাবে সামাজিক দুরত্ব নিশ্চিত করা সম্ভব তা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা সম্ভব হচ্ছে।

সেনা কর্মকর্তারা আরো জানান যে, “এলাকার অসহায়, দুঃস্থ ও নিন্ম আয়ের মানুষদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে এই সব খাদ্য দ্রব্য ও ঈদের জামা কাপড় বিতরণ করা হয়েছে। এটি কোন ত্রাণ নয় বরং এটি একটি সেবা”।

বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে জানানো হয় যে, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনের পাশাপাশি তাদের এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!