Mahabub Hassan Khan
৮ মে ২০২০, ১২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫০২ জন

বান্দরবান সেনা জোন কর্মহীন দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে

নিজেদের খাবারের অংশ থেকে বান্দরবান সদর উপজেলায় আবুল নগর কসাইপাড়া এবং বড়ূয়ার টেক এলাকায়  কর্মহীন দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে বান্দরবান সেনা জোন।

শুক্রবার ( ০৮ মে) বান্দরবান সেনা জোনের লেঃ সাজ্জাদুর রহমানের নেতৃত্বে একদল সেনা সদস্য সকাল থেকে কর্মহীন দরিদ্র মানুষের ঘরে ঘরে এ সকল খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এ প্রসঙ্গে ত্রান বিতরণকারী সেনা কর্মকর্তা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি কর্মহীন দরিদ্র মানুষদের ত্রান ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করে যাচ্ছি যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গতঃ করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মোতাবেক গত ২৫ মার্চ থেকে বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে।

তারই প্রেক্ষিতে বান্দরবান সেনা জোন কর্তৃক প্রতিদিন এলাকার অসহায়,দুস্থ জনগনকে সাহায্য সহযোগীতা করে আসছে। সেনা জোন হতে,বিভিন্ন এলাকায় করোনা মোকাবেলায় মেডিকেল সাপোর্ট এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধির করার লক্ষে প্রচার প্রচারণা, লিফলেট, মাইকিং, চেকপোস্টে সতর্কতা, ডিসইনফ্যাকশন সিস্টেম ব্যবস্থা চালু রেখেছে।

এছাড়াও প্রতিনিয়ত অত্যন্ত দারিদ্র জনগোষ্ঠী যাদের খাদ্য সংরক্ষন এবং রান্না করার সামর্থ নেই তাদের জন্য শুষ্ক খাবারসহ রান্না করা খাবার নিয়মিত নিরাপদ ভাবে পৌছে দিচ্ছে । সবার নিরাপত্তার জন্য জোন কর্তৃক ফেস মাস্ক, হ্যন্ড সেনিটাইজার বিতরণ করাও চলমান রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১০

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১১

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১২

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৪

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৫

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৬

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৭

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৮

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৯

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

২০
error: Content is protected !!