নিজস্ব প্রতিবেদক
৪ মে ২০২০, ১১:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮০ জন

ছাতকে ধান কাটা শেষ পর্যায়ে, ব্যস্ত কৃষক

Copy Link

সুনামগঞ্জের ছাতকে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি না হয়ে দ্রুত সময়ে এখানকার কৃষকরা মাঠের পাকা ধান গোলায় তুলতে সীমাহীন ব্যস্ত সময় পার করছেন।

কৃষকরা জানিয়েছেন, এবারের বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। আগাম বন্যার শঙ্কা থাকলেও এখন পর্যন্ত কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন না হওয়ায় অনেকটা হেসে-খেলেই ধান তুলছেন। তবে করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকট থাকায় ধান তুলা নিয়ে কিছুটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। পরে কেউ কেউ অধিক মজুরি দিয়ে ধান কেটে গোলায় তুললেও অধিকাংশ কৃষকের ধান উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেবৃবৃন্দ ও শ্রমিকরা স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছেন।

রোববার সরজমিনে উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়, মৌসুমের শেষ সময়ে এসে হাওরে হাওরে চলছে বোরো ধান কাটা, মাড়াই-ঝাড়াইয়ের উৎসব। সোনালী ধানের মিষ্টি গন্ধে মুখে তৃপ্তির হাসি নিয়ে কৃষক-কৃষাণিরা ধান কাটা, মাড়াই-ঝাড়াই আর গো-খাদ্য খড় শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছে। মাড়াই-ঝাড়াই শেষ হলে ধান শুকিয়ে গোলায় তুলতে কৃষাণিরা ওই ধান খলায় আর বাড়ির উঠানে ছড়িয়ে রেখে শুকানোর কাজে ব্যস্ত রয়েছেন। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, হাওরে পাকা ধান এখন খুবই কম। পাকা ধান কম থাকায় শ্রমিক সংকটও অনেকটা কমে এসেছে। ফলে বাকি ধান কেটে ঘরে তুলতে তাদের খুব বেশি ঝামেলা পোহাতে পুহাতে হবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান, চলতি মৌসুমে এ উপজেলায় বোরো ধানের ফলন ভালো হয়েছে। উপজেলায় ১৪০০০ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা হয়। আগাম বন্যার আশংকা ও করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকট দেখা দেয়ায় ধান কাটা নিয়ে শংকিত ছিলেন সবাই। বিপদ অনেকটা কেটে গেছে। কৃষকরা প্রায় ৭৫ শতাংশ ধান ইতিমধ্যে ঘরে তুলতে সক্ষম হয়েছেন। দ্রুত ধান কাটার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবিরসহ প্রশাসনের ব্যাপক সহযোগিতা ছিল এবং অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!