নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২০, ২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৭ জন

বান্দরবান সেনা জোন কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ

Copy Link

বান্দরবান সদর উপজেলার বিভিন্ন পাড়ায় প্রায় ৮০ টি পরিবারকে সরকারী মানবিক  সহায়তার ত্রান ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ ঘটিকা হতে বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি, বিএসপি, পিএসসি এর নির্দেশনায় ত্রান ও খাদ্য সামগ্রী বিতরণ করেন রেজিমেন্ট মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ সানাউল্লাহ এবং জোন স্টাফ অফিসার লেঃ শিহান মুনীরসহ অন্যান্য পদবীর সেনা সদস্য। তারা সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণের পাশাপাশি প্রতিদিন দূর্গম এলাকাতে নিজেরাই পৌঁছে দিচ্ছেন এ সকল মানবিক সহায়তা  খাদ্য সামগ্রী।


এ বিষয়ে জোন কামান্ডার বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন যে সকল পরিবারের খাদ্য ও ত্রান সামগ্রী প্রয়োজন তাদেরকে আমরা সরকারি সহায়তায় এই সহযোগীতা করে যাচ্ছি এবং এই সহায়তা  চলমান থাকবে।

প্রসঙ্গত: করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মোতাবেক গত ২৪ মার্চ ২০২০ হতে বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক নিরলস ভাবে পাহাড়ি জনপদে প্রত্যন্ত অঞ্চলে পরিশ্রম করে যাচ্ছে। সেনা জোন কর্তৃক প্রতিদিন বিভিন্ন  এলাকার অসহায়,দুস্থ জনগনকে সাহায্য সহযোগীতা করে আসছে। সেনা জোন হতে  বিভিন্ন এলাকায় করোনা মোকাবেলায় মেডিকেল সাপোর্ট এর পাশাপাশি  সচেতনতা বৃদ্ধির  করার লক্ষে বিভিন্ন প্রচারণা, লিফলেট, মাইকিং, চেকপোস্টে সতর্কতা, ডিসইনফ্যাকশন সিস্টেম  ব্যবস্থা চালু রেখেছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে তারা বিভিন্ন স্থানে ও দুর্গম পাড়ায় সাধারণ মানুষকে ত্রান সামগ্রী পৌছে দিচ্ছে। এছাড়াও প্রতিনিয়ত অত্যন্ত দারিদ্র জনগোষ্ঠী যাদের খাদ্য সংরক্ষন এবং রান্না করার সামর্থ নেই তাদের জন্য শুষ্ক খাবারসহ রান্না করা খাবার নিয়মিত নিরাপদ ভাবে পৌছে দিচ্ছে । সকলের নিরাপত্তার জন্য  জোন কর্তৃক ফেস মাস্ক, হ্যন্ড সেনিটাইজার বিতরণ করাও চলমান রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!