Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান নাইক্ষ্যংছড়িতে একজন করোনা রোগী সনাক্ত

পাহাড় কন্ঠ ডেস্ক
আপডেট : April 16, 2020
Link Copied!

নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কক্সবাজারে মেডিকেল কলেজের (কমেক) পিসিআর ল্যাবে স্যাম্পল পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

একইদিন মোট ৪১ জনের স্যাম্পল টেস্টে বাকী ৪০ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। গত ১৫ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট ১৯১ জনের শরীরের স্যাম্পল টেস্টে এই প্রথম একজনের রিপোর্ট করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়।

স্হায়ি সূত্র থেকে জানা যায়,পজেটিভ ব্যক্তি ঘুমধুমের তুমব্রু কোনাপাড়ার বাসিন্দা আবু ছিদ্দিক। করোনা রোগী হিসাবে শনাক্ত হওয়া ঘুমধুমের তুমব্রু এলাকায় লকডাউন ঘোষনা করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসন।