নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি ২০২০, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৭৮ জন

সেনাবাহিনীর নাম ব্যবহার করে অবৈধ ভাবে বালু  উত্তোলনের দায়ে ৫ জনকে জেল জরিমানা

Copy Link

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের গনেশ পাড়া এলাকায় পরিবেশ ধ্বংস করে সেনাবাহিনীর নাম ব্যবহার করে, সুয়ালক খালের পাড় কেটে  অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায়  সেনাবাহিনী ও পুলিশের  যৌথ অভিযানে,২টি ডাম্প ট্রাক ও ১টি এসকেভেটর সহ  ৫জন কে আটক করেন।

সোমবার ২০-জানুয়ারি সেনাবাহিনীর টহলরত একটি দল ঘটনাস্থলে যায় এবং  গাড়ীতে সেনাবাহিনীর জরুরী কাজে নিয়োজিত  স্টিকার দেখতে পায়। কার অনুমতি নিয়ে  বালু উত্তোলন করা হচ্ছে এবং সেনাবাহিনীর কাজে নিয়োজিত  স্টিকার কেনো তৈরি করেছে জানতে চাইলে তারা  কোন সুদোত্তর দিতে পারেননি।

পরে বিষয়টি উপজেলা প্রসাশনকে জানানো হলে,উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন বিকাল ৪ টায় সেনাবাহিনী ও পুলিশফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান  চালায় এ সময় কতিপয় জমির মালিক পরিচয় দেওয়া,নিবারন তঞ্চঙ্গ্যাঁ (৫০) এবং এম বি ইকবাল লিমিটেড নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী, সুপারভাইজার মোঃ হাসান আলী রাজু (৩৪),এসকেভেটর ড্রাইভার মোঃ কাইয়ুম (২৪), ডাম্প ট্রাক ড্রাইভার, মোঃ রায়হান (২৩) মোঃ শাহীন আলম ( ২৫) আটক করেন।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন আটককৃত,সুপারভাইজার মোঃ হাসান আলী রাজুকে ১মাসের জেল,নিবারন তঞ্চঙ্গ্যাঁ কে নগদ বিশ হাজার টাকা জরিমানা এবং এসকেভেটর ড্রাইভার মোঃ কাইয়ুম,ডাম্প ট্রাক ড্রাইভার মোঃ রায়হান,মোঃ শাহীন আলম  কে দুই হাজার করে জরিমানা করেন।

এ সময় সুয়ালক ইউপি চেয়ারম্যান,উক্যানু মার্মা ও ১নং ওয়ার্ড সদস্য, আবদুল সবুর উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন বলেন,মিথ্যা পরিচয়ে সেনাবাহিনীর সন্মান ক্ষুণ্ন করা দায়ে আটককৃতদেের জেল-জরিমানা করা হয় এবং আটককৃত মালামালের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!