বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা’র উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে একযোগে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়েছে।
রবিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভার্চুয়াল মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসাবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা’র আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে সরাসরি অনুষ্টানটি প্রদর্শন করা হয়। আরো পড়ুন নাইক্ষ্যংছড়ি বিজিবির শিক্ষা সামগ্রী বিতরণ
এসময় উপস্থিত ছিলেন থানা’র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা,সেকেন্ড অফিসার এহেসানুল হক, এসআই রাকেবুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য জয়নাল আবেদ্দিন টুক্কু, সদস্য মো: ইউনুছ, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রাশেদা বেগম ও থানার কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ সদস্যসহ বিভিন্ন পেশার নারীবৃন্দ।


