নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল ২০২২, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২৯ জন

বান্দরবান সেনা জোন কর্তৃক এতিমখানায় ইফতার সামগ্রী প্রদান

Copy Link

বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধায়নে সদর উপজেলার অন্তর্গত ০৬ টি এতিমখানায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এক মাসের প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী ইফতার সামগ্রী প্রদান করা হয়।

আজ মঙ্গলবার (৫ ই এপ্রিল ২০২২) সকাল ৯:০০ ঘটিকায় বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ এর সঞ্চালনায় বান্দরবান সেনা জোনের উদ্যোগে বান্দরবান সদর উপজেলার অন্তর্গত ছয়টি এতিমখানায় সর্বমোট ৪১৫ জন শিক্ষক ও শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় চাহিদা অনুযায়ি সর্বমোট ৩০ দিনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ছোলা, মুড়ি, চিনি, খেজুর, তৈল, খেসারি ডাল ও পিয়াজ সহ সর্বমোট ০৭ টি উপকরণ বিতরণ করা হয়। এতে ছোলা ৩৭৩.৫৫০ কেজি,মুড়ি ২৫২ কেজি, চিনি ২৮৫ কেজি, খেজুর ২৮৫ কেজি, তৈল ২১৬ কেজি, খেসারি ডাল ২১৬ কেজি,পিঁয়াজ ১৪৪ কেজি সহ সর্বমোট ১ লক্ষ ৪৪ হাজার ৭২০ টাকার ইফতার সামগ্রী প্রদান করা হয়।

ফাতেমা-তুজ-জোহরা বালিকা মাদ্রাসা ও এতিমখানা, ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বান্দরবান জেলা নূরানী এতিমখানা, ইসলামী শিক্ষাকেন্দ্র ও এতিমখানা, জামিয়াতুল কামিলাত মাদ্রাসা ও এতিমখানা, উসামা বিন আরফান (রা:) হেফজ ও এতিমখানায় ইফতার সামগ্রী প্রদান কালে প্রত্যেক এতিমখানার একজন করে প্রতিনিধি ইফতার সামগ্রী গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি সহ আমন্ত্রিত মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি বৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি বলেন, বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে আপনাদের প্রতিষ্ঠানে এতিম শিক্ষার্থীদের জন্য রমজান মাস ব্যাপী প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদানের মাধ্যমে আপনাদের সামান্য সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। এই ইফতার সামগ্রী প্রদানের মাধ্যমে আপনাদের প্রতিষ্ঠান সামান্যতম হলেও উপকৃত হবে বলে আশা করি। আজকের এই সহযোগিতার পাশাপাশি পরবর্তীতেও সেনা জোনের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!