নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২২, ১০:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫৮ জন

নাইক্ষ্যংছড়িতে মহান স্বাধীনতা দিবস পালিত

Copy Link

যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়। শনিবার(২৬ মার্চ)সূর্যোদয়ের সাথে সাথে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের সামনে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মৃতিসৌধে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,নাইক্ষ্যংছড়ি থানা, উপজেলা আওয়ামী লীগ,প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা কমান্ড সহ সরকারি বেসরকারি সংস্থা পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ ছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ,শরীরচর্চা প্রদর্শন ও ডিসপ্লে প্রদর্শন খেলাধুলাসহ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিবসের সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা সহকারী কমিশানার (ভূমি) জর্জ মিত্র চাকমা,থানা’র অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা,ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, ভাইস চেয়ারম্যান মহিলা শামীমা আক্তার,নাইক্ষ্যংছড়ি হাসপাতালে প্রধান, ডা: জেড এ সেলিম,পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপির প্রতিনিধি খাইরুল বাশার,বান্দরবান জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা আ,লীগ সহ-সভাপতি আবু তাহের কোম্পানি,সাধারন সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান,মুক্তিযোদ্বা কমান্ডার রাজা মিয়া, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন,উপজেলা যুব উন্নয়ন অফিসার,মোহাম্মদ শাহান শাহ ভুইঁয়া,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা শাহা আজিজ, উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ,প্রাণী সম্পাদ (ভা:) কর্মকর্তা,ছৈয়দ নুর,একটি ঘর একটি বাড়ি প্রকল্প অফিসার মো: মহিউদ্দিন,উপজেলা আওয়ামী লীগ নেতা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সক্তার, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদুর উল্লাহ বিন্দু,সাধারণ সম্পাদক রেজাউল করিম,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!