নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২২, ৯:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭৩ জন

বান্দরবান সেনা জোন কর্তৃক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

Copy Link

বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধায়নে ৫ ই বেঙ্গল এর সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ১৭ ই মার্চ ২০২২) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

শ্রদ্ধাভরে স্মরণে দিনের প্রথম প্রহরে সকাল ৬:০০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতার সূচনা হয়।পরবর্তীতে সকাল ১০:০০ ঘটিকায় প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দুপুর ১২:০০ ঘটিকায় প্রীতিভোজ এর আয়োজন করা হয়।অতঃপর জোহরের নামাজ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশের জন্য উৎসর্গ কারি সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও বান্দরবান রিজিয়ন কর্তৃক জাতীয় শিশু দিবস উপলক্ষে শেখ রাসেল পৌর শিশু পার্কে দিনব্যাপী বিনামূল্যে জনসাধারণের জন্য উন্মুক্ত প্রবেশের ব্যবস্থা ও শিশুদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করার মাধ্যমে শিশু মেলার আয়োজন করা হয়।

এছাড়াও বান্দরবান জোন কর্তৃক বান্দরবান সদরস্থ বান্দরবান জেলা নূরানী এতিমখানা, ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মুসলিম এতিমখানা, ফাতেমা-তুজ-জোহরা রাদিয়াল্লাহু তা’আলা বালিকা মাদ্রাসা ও এতিমখানা, ইসলামী শিক্ষা কেন্দ্র বান্দরবান, জামিয়াতুল কামালাত তালিমুল ইসলাম ও এতিমখানা। পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় সর্বমোট ৪১৩ জন শিক্ষার্থীদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

এসময় চারটি আলাদা আলাদা মাদ্রাসা ও এতিমখানায় বান্দরবান জোন,ভিক্টরি টাইগার্স হতে একজন করে প্রতিনিধি অফিসার উপস্থিত ছিলেন। এ সময় ভিক্টরি টাইগার্স এর অফিসার মেজর মোঃ ফরহাদুল ইসলাম বলেন আজ এই প্রজন্মের হাত ধরেই ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই পরবর্তীতে হাজার হাজার বঙ্গবন্ধু বের হবে। তাই তোমাদেরকে সৎ, নির্ভীক ও আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। এছাড়াও তিনি বর্তমানের ন্যায় ভবিষ্যতেও এধরনের মানবিক কর্মকাণ্ডে সেনাবাহিনী সর্বদা সচেষ্ট থাকবে বলেও অভিহিত করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!