Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান সেনাবাহিনীর মানবিক সহায়তা

babul khan
আপডেট : March 3, 2022
Link Copied!

বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধায়নে ৫ ই বেঙ্গল এর সার্বিক ব্যবস্থাপনায় বান্দরবান স্টেডিয়ামে গরীব,অসহায় ও দুস্থ মানুষ সহ মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন ক্লাব এর মাঝে মানবিক সহায়তা প্রদান করেন। মানবিক সহায়তা প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার ( ০৩ ফেব্রুয়ারি)সকাল ১০ টায় বান্দরবান সেনা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধায়নে লিখিত মানবিক সহায়তা আবেদনের প্রেক্ষিতে বাছাইকৃতদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। কর্মসংস্থানের জন্য,সাতটি সেলাই মেশিন,একজন শারীরিক প্রতিবন্ধীকে একটি হুইলচেয়ার।একটি রিক্সা ও পাঁচটি ভ্যান সহ সর্বমোট ১৪ জনকে এইসকল সরঞ্জামাদি প্রদান করে পারিবারিক উপার্জনক্ষম করার ব্যবস্থা করে দেওয়া হয়।

৬৪ জনকে নগদ ৫,৬৫০০০ হাজার টাকা নগদ অর্থ সহায়তারমাধ্যমে,ঘরনির্মাণ,চিকিৎসা,অপারেশন,‌শিক্ষাবৃত্তি,মেয়ের বিবাহ,স্কুল কলেজ ভর্তি ও বই ক্রয় এর সহায়তা প্রদান করা হয়। এছাড়াও জাবালে নূর জামে মসজিদ এর টয়লেট নির্মাণ,দক্ষিণ কালাঘাটা রাজানগর বাইতুন নুর জামে মসজিদের সংস্কার, হাজীপাড়া জামে মসজিদ এর জন্য চারটি মাইক এবং এডেন পাড়া রেনেসাঁ ক্লাব এর জন্য দুইজোড়া তবলা ও একটি গিটার প্রদান করেন। সর্বমোট ৮২ জন কে প্রায় ১০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান করা করেন।‌ উক্ত অনুষ্ঠানে সর্বমোট ৭১ জন বাঙালি ও ১১ জন ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর মানুষ সহ তিনটি মসজিদ ও একটি ক্লাবকে এ সহায়তা প্রদান করা হয়।

বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিজবাহুল ইসলাম ফুয়াদ এর সঞ্চালনায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি।

বান্দরবান জোন কমান্ডার ও ৫ ই বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি,উপ-অধিনায়ক মেজর এস. এম.মাহমুদুল হাসান সোহাগ,পিএসসি,সহরিজিয়নের অন্যান্য সেনা কর্মকর্তা ও ইলেকট্রনিক,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের বলেন, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে কাধে কাধ মিলিয়ে কাজ করার হবে। আহবান জানান। তিনি আরো বলেন,বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল জাতি গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করার প্রতিশ্রততি দেন। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে যে কোন মানবিক সহায়তায় সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

এ সময়  বলেন, জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি বলেন, সম্প্রীতির বান্দরবানকে বর্তমান উন্নয়নের অগ্রযাত্রা অংশীদার হিসেবে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে সেনাবাহিনী সর্বদা সোচ্চার। ধনী-গরীব ভেদাভেদ ভুলে সবাই একযোগে কাজ করে পার্বত্য অঞ্চলে সুখ শান্তি বজায় রাখার আহ্বান জানান। সেনাবাহিনী সর্বদা অভাব দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিল আছে এবং থাকবে। আজকে এই মানবিক সহায়তা প্রদান তার একটি দৃষ্টান্ত মাত্র ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হবে বলেও আশ্বাস দেন। সর্বোপরি তিনি সকলকে সেনাবাহিনী তথা প্রশাসনকে পার্বত্য অঞ্চল কে সন্ত্রাস দুর্নীতি মুক্ত ও শান্তি ফিরিয়ে আনতে সকলকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান।

আরো পড়ুনঃ লামায় জাতীয় ভোটার দিবস পালিত