নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২৮ জন

জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন

Copy Link

বান্দরবানে তরুন প্রজন্মের মাঝে বিজ্ঞান চর্চার মধ্যদিয়ে প্রযুক্তিগত উদ্ভাবনী মনোভাব সৃষ্টির লক্ষে  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে  জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

২৪ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল ইসলাম।

উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী,জেলা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি আমিনুল ইসলাম বাচ্চু,প্রেসক্লাবের বর্তমান সেক্রেটারি মিনারুল হক,কালেক্টরেট স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আবদুল হক সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এবারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মোট ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করেন।এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ফুলকুডি আসর সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে।

মেলার কর্মসূচির মধ্যে দুপুর ২ টায় বিজ্ঞান মেলায় অংশগ্রহণ কারী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ  ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জেলার অরুন সারকি টাউন হলে।এই বিষয়ে নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান।

নীতি নৈতিকতা সম্পন্ন আধুনিক বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষে তরুন প্রজন্মকে এগিয়ে নেয়াই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্দেশ্য।মেলায় আগত দর্শনার্থীরা ছাত্রছাত্রীদের তৈরী বিভিন্ন প্রজেক্ট দেখতে পারবেন এবং এ সকল বিভাগ ভিত্তিক প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞান সম্মত ব্যাবস্থা গ্রহন করে নিজেরা উপকৃত হবেন।

এবারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার দিন ব্যাপি অনুষ্ঠানে  গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রখ্যাত গবেষক, ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক, বাংলাদেশে গনিত অলম্পিয়াড আয়োজনের অন্যতম পথিকৃৎ, বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক, বর্তমানে ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের ডিশটিংগুউইশড প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।

জেলাপ্রশাসক  চলতি বছর বিভিন্ন মাসে বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্বদের বান্দরবানে আমন্ত্রণ প্রদান করবেন এবং তাদের নিকট বিজ্ঞান, সাহিত্য, মুক্তিযুদ্ধ, ইতিহাস সংক্রান্ত বিভিন্ন জ্ঞানগর্ভ বক্তব্য শুনে বান্দরবানের তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হবে এ লক্ষ্যে এক বছর মেয়াদি কর্মসূচি প্রণয়ন করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!