নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি ২০২২, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১২ জন

নাইক্ষ্যংছড়ির দুর্গম সীমান্তে গণটিকাদান ক্যাম্পেইন:সুবিধে পেল ম্রো-চাক-ত্রিপুরা সম্প্রদায়

Copy Link

নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে অন্তত ২৫-৩০ কিলোমিটার দূরের অবস্থান ক্রোক্ষ্যং চাকপাড়ার। পড়েছে দোছড়ি ইউনিয়নে। এখানে সম্প্রীতিতে বসবাস করেন ম্রো, চাক, ত্রিপুরা সম্প্রদায় এবং বাঙালিরা। তাঁদের সুবিধের কথা চিন্তা করে সেই দুর্গমের ক্রোক্ষ্যং চাকপাড়ায় বুধবার থেকে শুরু হয়েছে গণটিকাদান ক্যাম্পেইন।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের একান্ত আন্তরিকতায় শুরু হওয়া এ গণটিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো.শফিউল্লাহ। উদ্বোধন পরবর্তী পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে জনসাধারণকে মাস্ক বিতরণ করেন তিনি।

এসময় অধ্যাপক মো.শফিউল্লাহ বলেন- দুর্গম জনপদের সকল মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা।

উপজেলার মানুষগুলো যেন সহজভাবে করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে পারে সেই লক্ষে উপজেলা পরিষদ কাজ করে যাচ্ছে। যার অংশ হিসাবে নাইক্ষ্যংছড়ি-আলীকদম সীমান্তের খুবই দুর্গম এই জনপদে গণটিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন করা হচ্ছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালম ফেরদৌস বলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার মানুষগুলো যেন সহজভাবে করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে পারে সেই লক্ষে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

স্থানীয় ম্রো, চাক ও ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন জানান- করোনাভাইরাসের টিকা গ্রহণ সম্পর্কে তাঁরা তেমন জানতেন না। উপজেলা চেয়ারম্যান তাঁদেরকে এ ব্যাপারে সচেতন করেছেন। পাশাপাশি তাঁদের দুর্গম গ্রামে করোনাভাইরাসের গণটিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন করায় তাঁরা অনেক খুশি।

গণটিকাদান ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু জাফর মো. সেলিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান, বিএটিবির ডিপো ইনচার্জ মো: রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা শাহজাহান কবির, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চোচুমং মারমা, বর্তমান সভাপতি বদর উল্লাহ বিন্দু, শিক্ষক নেতা মংলাইগ্য মারমা, যুবলীগ নেতা ফরিদ উল্লাহ, ছাত্রলীগ নেতা বায়জীদ, মুমু, ফয়সাল আজাদ প্রমূখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!