নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি ২০২২, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২০ জন

ঘুমধুম পুলিশে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক-২ লেগুনা গাড়ী জব্দ

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃনাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক করেছে।

সোমবার ২১ ফেব্রুয়ারী সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ারের বিপরীতে ঘুমধুম ইউপির ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় কক্সবাজার মুখী একটি লেগুনা গাড়ীকে থামানোর সংকেত দিলে দ্রুত বেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্দেহজনক হিসেবে চালক-সহকারীকে আটক করা হয়।গাড়ীর চালক-সহকারীকে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ করলে গাড়ীর ভিতর অভিনব কায়দায় লুকানো বেশকিছু ইয়াবা পাওয়া যায়।যা,গুণে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার মুল্য ২১ লাখ টাকা।এসময় চালক-
সহকারীকে আটক করা হয়।

ধৃতরা হলো,কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরংয়ের হায়দার আলী মিয়াজি পাড়ার মোসলেহ উদ্দিন বাড়ীর বশির আহমদ ও মনোয়ারা বেগম দম্পতির ছেলে মোঃ ওমর ফারুক(২১) ও পেকুয়া উপজেলার পূর্ব কোরালখালীর নাজিমের বাড়ির নুরুল ইসলাম ও মোবারেকা খাতুনের ছেলে মোঃনেজাম উদ্দিন(৩৩)। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহ্নত একটি লেগুনা গাড়ী জব্দ করা হয়।যার মুল্য ৫ লাখ টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ আলমগীর হোসেন’র সার্বিক দিকনির্দেশনায়, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সোহাগ রানার নেতৃত্বে এসআই আল আমিন সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এমন সত্যতা নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!