Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান  ২১ শে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

হাবীবুর রহমান
আপডেট : February 21, 2022
Link Copied!

বান্দরবান প্রতিনিধিঃ আজ ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা করার দাাবি আদায়ের লক্ষ্যে বাংলার দামাল ছেলেরা ১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে পাকিস্তানি জান্তাদের বাঙালি কথা বলবে বাংলায়। ভাষার ইতিহাসের সেই একুশে ফেব্রুয়ারিই আজ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেন।বংলা ভাষার গৌরব আজ পৃথিবীর সকল দেশের দুয়ারে পৌঁছে গেছে।বিশ্ববাসী আজ জানে,একুশে ফেব্রুয়ারি হলো বাংলাদেশের মাতৃভাষা আদায়ে জীবন উৎসর্গকৃত শহীদের আত্নত্যাগের দিন।

মহান একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় দিন।১৯৫২ সালের এ দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য সালাম,রফিক,জব্বারসহ বাংলার অগণিত দামাল ছেলে বুকের তাজা রক্ত উৎর্সগ করেছিলেন। তাদের রক্তের বিনময়ে অর্জিত হয় মাতৃভাষা বাংলার অধিকার। মহান শহীদদের আত্নত্যাগের স্বীকৃতিস্বরুপ বিশ্বের প্রায় সবগুলো দেশে দিনটি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।

১৭ নভেম্বর, ১৯৯৯ সাল।জাতিসংঘের শিক্ষা,বিজ্ঞান ও সাংস্কৃতিক সংগঠন ( UENSCO) এর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত সাধারণ সম্মেলনের ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদ দিবসকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এই স্বীকৃতি প্রাপ্তির পর প্রতি বছর ২১ফেব্রুয়ারি দিনটি কে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।