নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান লামা উপজেলার ফাঁসিয়াখালী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর ও এলাকাবাসীর সাথে মতবিনিময়ে লামা উপজেলায় আসেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
রবিবার(২০ ফেব্রুয়ারী ২২ইং )সকাল ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করেন পার্বত্য মন্ত্রী।পরে বেলা সাড়ে ১১ থেকে হারাগাজা উচ্চ বিদ্যালয় মাঠে,এক বিশাল মতবিনিময় সভায় অংশ নেন তিনি।মন্ত্রীর আগমনে লামা ও পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা হতে হাজার হাজার মানুষের ঢল নামে।
মতবিনিময় সভা ও উন্নয়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নাছির উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুল, শেখ মাহাবুবুর রহমান, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার,লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, এলজিইডি বান্দরবানের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, মোহাম্মদ ওমর ফারুক, মোঃ জসিম উদ্দিন প্রমূখ।


