Khaled Mahabub Khan Arafat
১৩ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪১ জন

নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, বিএনপির প্রতিনিধি বান্দরবান জেলা বিএনপির সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি বিএনপির সাবেক সহ-সভাপতি হামিদা চৌধুরী,জামায়াতে ইসলামী প্রতিনিধি ও উপজেলা জামায়াতের আমির আবু নাছের উপজেলা কৃষি অফিসার মোঃ ইনামুল হক,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল বাতেন মৃধা, নাইক্ষ্যংছড়ি,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাইনুদ্দিন খালেদ,

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি আবদুল হামিদ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,প্রেসক্লাবের সদস্য আব্দুর রশিদ সহ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী উপজেলা হিসেবে নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক অপরাধ দমন, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সবসময় সজাগ রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো পড়ুন→বান্দরবানে ইটভাটার ধুলাবালি থেকে রক্ষা পেতে সড়কে গাছ ফেলে প্রতিবাদ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

রোয়াংছড়িতে ১৫৫ জনের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মুখোশের আড়ালে

রুমায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

১০

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

১১

পাহাড়ের বাতিঘর:কে এস মং

১২

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৩

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

১৪

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

১৫

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১৬

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১৭

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১৮

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৯

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

২০
error: Content is protected !!