নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৭ জন

রাঙ্গামাটিতে নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে ছুটছেন দায়িত্বপ্রাপ্তরা

Copy Link

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙামাটিতে ভোটকেন্দ্রগুলোর উদ্দেশ্যে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ছুটছেন দায়িত্বপ্রাপ্তরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাঙামাটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সদর উপজেলার ৪১টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন বলে জানা গেছে।

একইভাবে জেলার বাকি ৯টি উপজেলার ভোটকেন্দ্রেও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম চলছে। এছাড়া জেলার অতি দুর্গম ২০টি হেলিসর্টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত জনবল হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে এ কার্যক্রম সম্পন্ন করা হয়।

রাঙামাটির একমাত্র সংসদীয় আসনের ২১৩টি ভোটকেন্দ্রে মোট ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ আসনে একজন স্বতন্ত্রসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় মোতায়েন রয়েছে ৩৭ প্লাটুন বিজিবি, আড়াই হাজারের বেশি আনসার সদস্য, দেড় হাজারের বেশি পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা।

রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে এবং নির্ধারিত সময়েই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!