নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮৬১ জন

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

Copy Link

বিশেষ প্রতিনিধিঃ বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ে হায়দার আলী (৩৫) নামে এক ব্যাক্তিকে মৃত্যু দন্ডের আদেশ দিয়েছে আদালত।একই সাথে ৫০ হাজার টাকা অর্থ দন্ডও প্রদান করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুন পাল এ আদেশ প্রদান করেন।

মৃত্যু দন্ড প্রাপ্ত হায়দার আলী (৩৫) রাঙ্গামাটি চন্দ্রঘোনা রাইখালি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খন্তাকাটা এলাকার মৃত লতিফুর রহমানের।ছেলে।

আদালত সুত্রে জানা যায়, ২০২০ সালের সেপ্টেম্বরে রাঙ্গামাটির বাঙ্গালহালিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে রিজিয়া পারভিন প্রকাশ রুপা আক্তারের সাথে বিয়ে হয় একই জেলার রাইখালি ইউনিয়নের মৃত লতিফুর রহমানের ছেলে হায়দার আলীর সাথে। পরে শশুর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে যায় রিজিয়া। সেখান থেকে ২০২১ সালের ৭ আগষ্ট বিকাল সাড়ে ৪ টায় বাঙ্গালহালিয়া তার চাচির বাড়ি যাবার কথা বলে ঘর থেকে বাহির হয়ার পর থেকে তাকে আর খুজে পাওয়া যায়নি পর দিন ৮ আগষ্ট বান্দরবান-রাঙ্গামাটি সড়কের বান্দরবান সদর উপজেলার কুহালং ইউপির গলাচিপা এলাকায় রাস্তার পাশে হাত-পা বাঁধা ও গলা কাটা অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়। পরে মৃত রাজিয়ার বাবা নুরুল ইসলাম বাদি হয়ে ওই দিন রিজিয়ার কথিত প্রক্তন প্রেমিক কাজল হোসেনের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করলেও পুলিশের তদন্তে রিজিয়া পারভিন হত্যা কান্ডে স্বামী হায়দার আলী’র সম্পৃক্ততা পায়। পরে আদালতে বিভিন্ন স্বাক্ষ্য প্রমাণ গ্রহনে এই হত্যাকান্ড রিজিয়ার স্বামী হায়দার আলী ঘটিয়েছে তা প্রমাণিত হওয়ায় বাদি পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক আজ এই রায় প্রদান করেন।

বাদি পক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা মামলাটি প্রমাণিত হওয়ায় অসামী হায়দার আলীকে দন্ডবিধি ৩০২ ধারায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালতের বিচারক অরুন পাল।একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ২ মাস কারাদন্ড প্রদান করেন এবং আসামী হায়দার আলীকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!