নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬১৩ জন

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ৯৭ হাজার ছুঁইছুঁই

Copy Link

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৭ হাজার ছুঁইছুঁই করছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ৮৬৬ জন। আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ৪ হাজার ৯৬৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫৩ লাখ ৫৭ হাজার ৮৪০ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ২৫ লাখ ৫২ হাজার ৯৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৬৪০ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৬ হাজার ১০৯ জনের। আর আক্রান্ত হয়েছে ১২ লাখ ৮০ হাজার ৫৪ জন।

তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৩ হাজার ৪১৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৩৬০ জন।

এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৭০৮ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৯৬১ জন। ফ্রান্সে করোনায় ২৯ হাজার ৭৭৮ জনের মৃত্যু ও ১ লাখ ৬২ হাজার ৯৩৬ জন আক্রান্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৪৬২ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!