নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০১ জন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ “সকল নারী ও বালিকাদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বান্দরবান শহরের বিএনকেএস কনফারেন্স হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)-এর আয়োজনে, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর সহযোগিতায় এবং কিংডম অব দ্য নেদারল্যান্ডস-এর অর্থায়নে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা হয়।

বিএনকেএস-এর সভানেত্রী নেমকিম বম-এর সভাপতিত্বে এবং বীণা পানি চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী।

প্রধান অতিথির বক্তব্যে মিল্টন মুহুরী বলেন, মানবের অধিকারই মানবাধিকার। জাতিসংঘ প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালে মানবাধিকার সনদের মাধ্যমে জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহ মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ হয় এবং সে সময় থেকেই ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হচ্ছে। বাংলাদেশ স্বাধীনতার পর সংবিধানে মানবাধিকার নিশ্চিত করেছে। প্রতিটি নাগরিকের বেঁচে থাকার অধিকার, অন্ন-বস্ত্র-বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের সূচনা অনেক সময় পরিবার থেকেই ঘটে। অনেক পরিবারে ছেলেদের শিক্ষার সুযোগ দেওয়া হলেও মেয়েরা সে সুযোগ থেকে বঞ্চিত হয়। এভাবেই প্রথমে পরিবারে, পরে সমাজে অধিকার হরণ প্রতিফলিত হয়। তাই মানবাধিকার রক্ষায় পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে।

বিশিষ্ট মানবাধিকার কর্মী অংচ মং মারমা তার বক্তব্যে বলেন, মানবাধিকার সনদে ৩০টি ধারা রয়েছে, যা প্রতিটি মানুষের মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিত করে। কোনো রাষ্ট্র বা ব্যক্তি জোর করে কারো অধিকার হরণ করতে পারে না। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও ডিজিটাল হয়রানি একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং কেউ ভুক্তভোগী হলে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনকেএস-এর উপনির্বাহী পরিচালক উবানু মারমা, নারী হেডম্যান সানুচিং মারমা, হেডম্যান থোয়াই হ্লা প্রু মারমা, বিএনকেএস-এর ট্রেনিং অফিসার পারমিতা চাকমা, ম্যানেজার ভানমুনসিয়াম বম, সাংবাদিক সুফল চাকমাসহ বিভিন্ন মানবাধিকারকর্মী ও সংগঠনের প্রতিনিধিরা।

আরো পড়ুন→বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে অ্যাডভোকেসি কর্মশালা শুরু

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!