রেমবো ত্রিপুরা
১৯ নভেম্বর ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১ জন

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর পিকআপে জন্ম নেওয়া নবজাতককে উষ্ণ অভ্যর্থনা

Copy Link

 

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের যেকোনো সংকট ও দুর্যোগে পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলার রুমা উপজেলাধীন সুংসাং পাড়ায় এক নবজাতক কন্যাশিশুকে কেন্দ্র করে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা ও কৃতজ্ঞতার সৃষ্টি করেছে।

সম্প্রতি সুংসাং পাড়ার বাসিন্দা লাল হুনের স্ত্রীকে প্রসবকালীন জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীর পিকআপযোগে চিকিৎসার উদ্দেশ্যে নেওয়ার সময় চলন্ত গাড়িতেই একটি কন্যাসন্তানের জন্ম হয়। দুর্গম পাহাড়ি যোগাযোগব্যবস্থা ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সেনাসদস্যদের তাৎক্ষণিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় প্রসূতি মা ও নবজাতক নিরাপদে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান। পরবর্তীতে মা ও নবজাতক সম্পূর্ণ সুস্থ অবস্থায় আজ (১৯ নভেম্বর) নিজ বসতভিটা সুংসাং পাড়ায় প্রত্যাবর্তন করেন।

এ উপলক্ষে সুংসাং পাড়া সেনাক্যাম্পের উদ্যোগে নবজাতক ও তার পরিবারকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় সুংসাং পাড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আদনাইন ইনকিয়াতের উপস্থিতিতে ১৬ ইস্ট বেঙ্গল (দি ম্যাজেস্টিক টাইগার্স)-এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মিরাজ আহমেদ ভূঁইয়া নবজাতক ও তার পরিবারকে আনুষ্ঠানিকভাবে পাড়ায় বরণ করে নেন। পাশাপাশি নবজাতকের প্রয়োজনীয় পরিচর্যা সামগ্রী, শুকনো খাদ্যদ্রব্য ও মিষ্টান্ন উপহার হিসেবে প্রদান করা হয়। এ সময় নবজাতকের পরিবারের সদস্যবৃন্দসহ স্থানীয় পাড়াবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর এমন আন্তরিক ও মানবিক উদ্যোগে নবজাতকের পরিবার এবং স্থানীয় অধিবাসীরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, দুর্গম পাহাড়ে যেকোনো সংকটময় মুহূর্তে সেনাবাহিনীর সদস্যদের এমন নিঃস্বার্থ সহযোগিতা স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, পুনর্বাসন ও মানবিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর এই অঙ্গীকার সেনাবাহিনীর পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধেরই প্রতিফলন।

বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি হলো পারস্পরিক আস্থা, সহযোগিতা ও মানবিক সহমর্মিতা। এ লক্ষ্যে পাহাড়ের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা, শান্তি, উন্নয়ন ও সার্বিক কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর পিকআপে জন্ম নেওয়া নবজাতককে উষ্ণ অভ্যর্থনা

১

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২

নাইক্ষ্যংছড়ির ইয়াবা ডন মিজান গ্রেপ্তার

৩

রুমায় মানবিক সহায়তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নিরলস বাংলাদেশ সেনাবাহিনী

৪

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

৬

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৭

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৮

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৯

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

১০

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

১১

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

১২

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

১৩

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১৪

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১৫

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১৬

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৭

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৮

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৯

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

২০
error: Content is protected !!