জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
১৬ অক্টোবর ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নুরুল আজিম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত টমটম (ইজিবাইক) জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন পুরাতন বাসস্টেশনের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। বান্দরবান জেলার পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে একটি টমটমে তল্লাশি চালিয়ে এর পেছনের অংশে ঢালাই করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছয় কাটে মোট ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত টমটমটিও জব্দ করা হয়।

আটক নুরুল আজিম (২০) কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোরাকাছা এলাকার বাসিন্দা। তাঁর পিতা মুক্তার আহমেদ এবং মাতা মমতাজ বেগম।

এই বিষয়ে ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পুলিশের এ অভিযানকে এলাকায় মাদকবিরোধী কার্যক্রমের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

১

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনেই পর্যটক মুখর সাজেক

২

রাঙ্গামাটির ১০ উপজেলায় এনসিপির কমিটি গঠন সম্পন্ন

৩

শারদীয় দুর্গাপূজা ঘিরে নাইক্ষ্যংছড়িতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

৪

অবরোধের পর তবলছড়ি-আসামবস্তি সড়কে সংস্কার কাজ শুরু

৫

লামা থেকে নিখোঁজ তিন স্কুল ছাত্রীকে পাওয়া গেলো চট্টগ্রামে

৬

নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

৭

দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটিতে পূজামণ্ডপ সড়ক মেরামত করছে পৌরসভা

৮

আলীকদমে ‘চৌকি আদালত’ পুনঃপ্রতিষ্ঠায় আইনমন্ত্রীর সাহায্য চাইলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৯

সাজেকে আজ থেকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ চলছে

১০

রাঙ্গামাটিতে বেহাল সড়ক সংস্কারের দাবিতে গাছ ফেলে অবরোধ

১১

৭ দিনের মাথায় বুধবার থেকে বান্দরবান-থানচি রুটে চলবে বাস

১২

হিজাব বিতর্ক ও রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের প্রতিবাদে ৩৭ নাগরিকের বিবৃতি

১৩

পার্বত্য চুক্তির সঙ্গে সাংঘর্ষিক তিন কমিটি বাতিলের দাবিতে ঢাকায় গণসংযোগ

১৪

আলীকদমে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্রতিবেশীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

১৫

আবারো বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন মোজাম্মেল হক

১৬

সাংবাদিকদের জন্য মিডিয়া সেল গঠন করা হবে: বান্দরবানের নবাগত ডিসি

১৭

রাঙামাটি লেক ভিউ গার্ডেনে পুলিশ বক্স স্থাপন

১৮

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১৯

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

২০
error: Content is protected !!