শাকিব হোসেন, রাঙ্গামাটি
১৬ অক্টোবর ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনেই পর্যটক মুখর সাজেক

Copy Link

 

চার দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনেই পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরই সেখানে পাঁচ শতাধিক পর্যটক পৌঁছেছেন। পর্যটকদের আগমনে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সাজেকের রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি। তাদের আশা, আসন্ন দুর্গাপূজার ছুটিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এতে সাম্প্রতিক সময়ের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

সাজেক জিপগাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফাত বলেন, শুক্রবার সকালে খাগড়াছড়ি থেকে প্রায় ৫০ থেকে ৫৫টি জিপ, মাহিন্দ্র ও মোটরসাইকেলে করে পাঁচ শতাধিক পর্যটক সাজেকে এসেছেন। বিকালের স্কর্টেও আরও পর্যটক আসবেন বলে আশা করছেন তিনি।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, দীর্ঘদিন পর্যটক না আসায় পাহাড়ের এই পর্যটন খাত ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। তবে দুর্গাপূজার ছুটিতে পর্যাপ্ত পর্যটক এলে গত কয়েক দিনের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে। ইতিমধ্যে পূজার ছুটিকে কেন্দ্র করে সাজেকের অধিকাংশ রিসোর্ট ও কটেজের কক্ষ বুকিং শুরু হয়েছে।

নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিলো। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পর্যটকদের জন্য সাজেক আবারও উন্মুক্ত করে দেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবরে জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তনক্রমে পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এর আগে, গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছিল। নতুন গণবিজ্ঞপ্তির ফলে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে আগের বিধিনিষেধ প্রত্যাহার করা হলো।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

১

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনেই পর্যটক মুখর সাজেক

২

রাঙ্গামাটির ১০ উপজেলায় এনসিপির কমিটি গঠন সম্পন্ন

৩

শারদীয় দুর্গাপূজা ঘিরে নাইক্ষ্যংছড়িতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

৪

অবরোধের পর তবলছড়ি-আসামবস্তি সড়কে সংস্কার কাজ শুরু

৫

লামা থেকে নিখোঁজ তিন স্কুল ছাত্রীকে পাওয়া গেলো চট্টগ্রামে

৬

নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

৭

দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটিতে পূজামণ্ডপ সড়ক মেরামত করছে পৌরসভা

৮

আলীকদমে ‘চৌকি আদালত’ পুনঃপ্রতিষ্ঠায় আইনমন্ত্রীর সাহায্য চাইলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৯

সাজেকে আজ থেকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ চলছে

১০

রাঙ্গামাটিতে বেহাল সড়ক সংস্কারের দাবিতে গাছ ফেলে অবরোধ

১১

৭ দিনের মাথায় বুধবার থেকে বান্দরবান-থানচি রুটে চলবে বাস

১২

হিজাব বিতর্ক ও রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের প্রতিবাদে ৩৭ নাগরিকের বিবৃতি

১৩

পার্বত্য চুক্তির সঙ্গে সাংঘর্ষিক তিন কমিটি বাতিলের দাবিতে ঢাকায় গণসংযোগ

১৪

আলীকদমে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্রতিবেশীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

১৫

আবারো বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন মোজাম্মেল হক

১৬

সাংবাদিকদের জন্য মিডিয়া সেল গঠন করা হবে: বান্দরবানের নবাগত ডিসি

১৭

রাঙামাটি লেক ভিউ গার্ডেনে পুলিশ বক্স স্থাপন

১৮

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১৯

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

২০
error: Content is protected !!