নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

Copy Link

টানা তিন দিন ধরে যাত্রীবাহী বাস বন্ধ থাকার পর এবার আরও একধাপ বাড়ল পাহাড়ের সড়ক যোগাযোগের দুর্ভোগ। বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী বাসের পর এবার চাঁদের গাড়ি (জিপ) ও মাহেন্দ্র বলেরো চলাচলও বন্ধ করে দিয়েছে চালকেরা। ফলে বান্দরবান সদর থেকে থানচি উপজেলা রুটের গণপরিবহন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে।

আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে জিপ ও মাহেন্দ্র চালক সমিতির যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বান্দরবান জেলা সদরের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ কার্যত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

চালক সমিতিগুলোর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পর্যটকেরা চাইলে পুরো গাড়ি রিজার্ভ বা ভাড়া নিয়ে যাতায়াত করতে পারবেন। তবে পথিমধ্যে কোনো স্থানীয় অধিবাসীকে ‘লোকাল’ যাত্রী হিসেবে গাড়িতে তোলা যাবে না।

জিপ চালক সমিতির লাইনম্যান মো. কামাল বিষয়টি স্পষ্ট করে জানান, পর্যটকদের দলবদ্ধ যাতায়াতে বাধা না থাকলেও স্থানীয়দের সাধারণ যাত্রী হিসেবে পরিবহনে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

থানচি জিপ চালক সমিতির সভাপতি মংসিংহ্লা মারমা ও সাধারণ সম্পাদক লোকমান সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে দৈনন্দিন কাজের জন্য পরিবহন ব্যবস্থার ওপর নির্ভরশীল স্থানীয় বাসিন্দারা চরম অনিশ্চয়তা ও বিপাকে পড়েছেন।

এর আগে অতিরিক্ত চাঁদা দাবির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বাস মালিক ও চালক সমিতি।বাস চালক সমিতির সভাপতি মো. খালেদ অভিযোগ করে বলেন, একটি বিশেষ পক্ষ সড়কটিতে তাঁদের কাছে আকাশচুম্বী চাঁদা দাবি করছে। সামর্থ্যের মধ্যে হলে তারা বিবেচনা করতেন, কিন্তু অতিরিক্ত অর্থ দাবি করায় চালকদের পক্ষে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। জ্বালানি তেলের বর্তমান চড়া দামের বাজারে এই অতিরিক্ত অর্থ জোগানো একেবারেই অসম্ভব বলে ক্ষোভ প্রকাশ করেন বাস চালক জহির উদ্দিন।

বান্দরবান, রুমা, রোয়াংছড়ি ও থানচি বাস মালিক সমিতির সভাপতি আবদুল শুক্কুর অতিরিক্ত চাঁদা দাবির কারণে উদ্ভূত এ পরিস্থিতির কথা নিশ্চিত করেছেন। তবে চাঁদা দাবির অভিযোগ ওঠা সংশ্লিষ্ট গোষ্ঠীর কোনো পরিচয় ও বক্তব্য পাওয়া যায়নি।

পরিবহন ব্যবস্থা হঠাৎ অচল হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বান্দরবান ও থানচি উপজেলার সাধারণ মানুষ। বিশেষ করে জরুরি চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক প্রয়োজনে যাতায়াতকারীরা পড়েছেন দিশেহারা অবস্থায়। উদ্ভূত এই সংকট নিরসন ও সড়কে স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা ফিরিয়ে আনতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরীর দ্রুত আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ জনগণ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

২

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

৩

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

৪

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

৫

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

৬

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

৭

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

৮

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

৯

কেএনএফ প্রধান নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

১০

বান্দরবানে ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

১১

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

১২

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

১৩

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

১৪

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

১৫

বান্দরবানের ডিসি প্রত্যাহার

১৬

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

১৭

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

১৮

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

১৯

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

২০
error: Content is protected !!