শাকিব হোসেন, রাঙ্গামাটি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৩ জন

নবাগত ইন্টার্ন চিকিৎসকদের স্বাগত জানালো রাঙামাটি জেনারেল হাসপাতাল

Copy Link

নবাগত ইন্টার্ন চিকিৎসকদের স্বাগত জানাতে রাঙামাটি জেনারেল হাসপাতালে ‘ইন্টার্ন ডক্টরস রিসেপশন প্রোগ্রাম–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) রাঙামাটি জেনারেল হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবাগত ইন্টার্ন চিকিৎসকদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ও রাঙামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও ইন্টার্ন চিকিৎসক কো-অর্ডিনেটর ডা. হিরো চন্দ। এ সময় রাঙামাটি জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবাগত ইন্টার্ন চিকিৎসকদের কর্মজীবনের শুরুতে চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সঙ্গে মানবিক আচরণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং রোগীবান্ধব সেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা বলেন, “নবাগত ইন্টার্ন চিকিৎসকদের জ্ঞান, মেধা ও আন্তরিকতায় রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা আরও সমৃদ্ধ হবে—এই প্রত্যাশা রইল। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা।”

অনুষ্ঠানে নবাগত ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত জীবনের সফলতা ও মানবিক চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!