নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩০ জন

রুমায় স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

Copy Link

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা লাঘব এবং সেনাবাহিনীর সঙ্গে জনগণের পারস্পরিক আস্থা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে রুমা জোন, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রুমা উপজেলার বিভিন্ন পাড়ায় মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের আওতায় বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী বিতরণ করা হয়েছে।

যার মধ্যে উল্লেখযোগ্য: রুমা উপজেলার আরথাহ পাড়ায় একটি ২০ কেভিএ জেনারেটর, একটি ১০ কেভিএ ডায়ানামো, ৩ হর্সপাওয়ারের সাবমার্সিবল পাম্প এবং কমিউনিটি সেন্টারের জন্য একটি সৌরবিদ্যুৎ প্যানেল প্রদান করা হয়েছে। এর মাধ্যমে পাড়ার বিদ্যুৎ ও পানি সংক্রান্ত প্রয়োজন মেটানোর পাশাপাশি কমিউনিটি সেন্টারের কার্যক্রমে সহায়তা করা হবে।

এছাড়াও সালেম পাড়ায় সুপেয় পানি সংরক্ষণের জন্য ১০০০ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক এবং চায়রাগ্রা পাড়ায় ৩ হর্সপাওয়ারের সাবমার্সিবল পাম্প ও ৫০০০ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক প্রদান করা হয়েছে।

এছাড়াও, হ্যাপীলহিল পাড়ায় ২০০০ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক ও একটি সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। একইভাবে, শুক্রমনি পাড়ায় ২০০০ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক, ৭০০ ফুট পানির পাইপ, একটি সাউন্ড সিস্টেম এবং একটি সৌরবিদ্যুৎ প্যানেল প্রদান করা হয়েছে।

দুর্গম পাহাড়ি এলাকায় পানি সংরক্ষণ ও সরবরাহের সুবিধা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় এসব সামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পাড়াবাসীসহ সবাই আশাবাদী।

স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বাসাত্লং পাড়ায় একটি ভলিবল ও একটি ভলিবল নেট, পার্বা পাড়ায় একটি ভলিবল ও দুটি ফুটবল এবং নিয়াংখিয়াং পাড়ায় একটি ফুটবল প্রদান করা হয়েছে।

এসকল দ্রব্য-সামগ্রী বিতরণ শেষে জোন কমান্ডার, রুমা জোন (অধিনায়ক, ৩৬ বীর) লে. কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসসি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের পাশে রয়েছে এবং তাদের প্রয়োজন ও সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানির সংকট নিরসন, ক্রীড়াসহ আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, যা এই এলাকায় দীর্ঘস্থায়ী শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।’ এসময় তিনি বিভিন্ন পাড়ার কারবারী, সাধারণ জনগণ ও স্থানীয় যুবসমাজের সাথে মত-বিনিময় করেন।

এছাড়াও, রুমা জোন মিজোরামে অবস্থানরত বম জাতিগোষ্ঠীর সদস্যদের দেশে প্রত্যাবর্তন ও নিজ পাড়ায় এসে নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতকল্পে বদ্ধ পরিকর। ইতোমধ্যে ফিরে আসা একেকটি পরিবারের জন্য নগদ অর্থ, খাদ্যসামগ্রী, ঘর নির্মানের জন্য ঢেউটিন, সোলার প্যানেল, সেলাই মেশিন, প্রদান ও যৌথ খামার নির্মাণের মাধ্যমে স্থায়ী কর্মসংস্থানের ব্যাবস্থা করেছে।

রুমা জোনের এ ধরনের উদ্যোগ শুধু মানুষের তাৎক্ষণিক প্রয়োজন পূরণেই সীমাবদ্ধ নয়; বরং পারস্পরিক সহযোগিতা, আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে সেনাবাহিনী ও স্থানীয় জনগণের বন্ধনকে আরও সুদৃঢ় করাই এর মূল লক্ষ্য।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর পিকআপে জন্ম নেওয়া নবজাতককে উষ্ণ অভ্যর্থনা

১

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২

নাইক্ষ্যংছড়ির ইয়াবা ডন মিজান গ্রেপ্তার

৩

রুমায় মানবিক সহায়তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নিরলস বাংলাদেশ সেনাবাহিনী

৪

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

৬

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৭

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৮

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৯

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

১০

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

১১

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

১২

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

১৩

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১৪

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১৫

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১৬

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৭

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৮

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৯

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

২০
error: Content is protected !!