নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৯০ জন

বান্দরবান জেলা আওয়ামীলীগ নেতা লক্ষ্মীপদের সম্পদের অনুসন্ধান শুরু

Copy Link

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বান্দরবান পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য লক্ষ্মীপদ দাস এবং তার স্ত্রী সীমা দাসের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এজন্য দুদকের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দপ্তর এবং ব্যাংকে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

সর্বশেষ ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। সীমা দাস বান্দরবানের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ হুমায়ুন বিন আহমদ বলেন, ‘অনুসন্ধান চলমান, তাই শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলার সুযোগ নেই।’

তবে দুদক সূত্রে জানা যায়, প্রভাব খাটিয়ে লক্ষ্মীপদ দাস বান্দরবান জেলার এলজিইডি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিএডিসি বিভাগে টেন্ডারবাজি করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এ ছাড়া প্রশাসনকে ম্যানেজ করার কথা বলে বান্দরবানের অবৈধ ইটভাটা মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজি করেন। ক্ষমতার অপব্যবহার করে খুব অল্প সময়ে লক্ষ্মীপদ দাস গড়ে তুলেছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদ।

বান্দরবান সদরে রাজারমাঠের পাশে রয়েছে তার বিলাসবহুল বাড়ি। বালাঘটা পাসপোর্ট অফিসের পাশে রয়েছে কোটি টাকা মূল্যের ১৬ শতক জমি। লেমুঝিরি এলাকায় রয়েছে নামে-বেনামে অর্ধকোটি টাকার জমি। রেইচা চিনিপাড়ায় কোটি টাকা মূল্যের জমি। কালাঘাটা এলাকায় রয়েছে দেড় কোটি টাকা দামের এক একর জমি। ঢাকা ও ভারতের কলকাতায় রয়েছে একাধিক ফ্ল্যাট। বান্দরবান সুয়ালকে রয়েছে তার ব্যক্তিগত অবৈধ ইটভাটা। বান্দরবান শহরে সীমা দাসের নামে কোটি টাকা মূল্যের দুটি প্লট রয়েছে। এ ছাড়া লক্ষ্মীপদ দাস দম্পতি নামে-বেনামে গড়ে তুলেছেন বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। লক্ষ্মীপদ দাস ১৩ বার বিদেশ ভ্রমণ করেছেন। সীমা দাস বিদেশ গিয়েছেন সাতবার। অভিযোগ রয়েছে, বিদেশ ভ্রমণের নামে তারা দেশের বাইরে টাকা পাচার করেছেন।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপদ দাস টানা দুবার বান্দরবান জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সুবাদে পুরো জেলার সরকারি দপ্তর থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যে প্রভাব খাটিয়ে বাড়াতে থাকেন সম্পদের পরিমাণ।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও লক্ষ্মীপদ দাসের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য পাওয়া যায়নি। তার স্ত্রী সীমা দাসকেও মোবাইল ফোনে পাওয়া যায়নি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!