শাকিব হোসেন, রাঙ্গামাটি
৩১ আগস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০৬ জন

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়নে বিশেষ আলোচনা সভা

Copy Link

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা আরও উন্নত করার লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসাসেবার মান আরও বৃদ্ধি, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় স্বাস্থ্যসেবা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুসম্পর্ক বজায় রাখা এবং সহানুভূতিশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের বিষয়েও আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের প্রতিটি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনায় আরও গুরুত্ব দিতে হবে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সেবার মান আরও উন্নত করে রোগীদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক স্বাস্থ্যসেবা পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সবার সহযোগিতায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!