আরাফাত খাঁন
২০ জুলাই ২০২৬, ২:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭০ জন

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

Copy Link

“সুস্থ চোখ,সুন্দর জীবন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।এরই ধারাবাহিকতায় চূড়ান্তভাবে চোখের ছানি চিকিৎসার জন্য  বাছাইকৃত ৪৮৬ জন রোগী মধ্যে প্রথম দফায় ১০০ জন রোগীকে উন্নত ছানি অপারেশনের জন্য গত ২০শে জুলাই

১০০ জন রোগীকে উন্নত ও বিনামূল্যে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

আজ ২০শে জুলাই (সোমবার) সকালে বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ থেকে বাসযোগে রোগীদের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল’-এ পাঠানো হয়।

এর আগে,গত ৪ঠা জুলাই (শনিবার) বান্দরবান সদর উপজেলার রেইছা উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ: কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং ‘চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল’-এর কারিগরি ও চিকিৎসা সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পে উপজেলার শত শত দরিদ্র ও সাধারণ মানুষ অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি চিকিৎসাসেবা নেন। সেখানে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণের পাশাপাশি ছানি পড়া রোগীদের চিহ্নিত করা হয়, যার মধ্যে প্রথম দফায় ১০০ জনকে অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়।

রোগীদের বিদায়লগ্নে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ: কে এস মং। এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন: “ভৌগোলিক দুর্গমতার কারণে পার্বত্য অঞ্চলের বহু মানুষ নিয়মতান্ত্রিক আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকেন। অন্ধত্ব নিবারণে অনন্য মানবিক এই উদ্যোগ সকলের আন্তরিক সহযোগিতার কারণেই সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। প্রত্যন্ত ও পাহাড়ি জনপদের সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ যেন এই ক্যাম্প থেকে সর্বোচ্চ চক্ষু সেবা ও প্রয়োজনীয় চিকিৎসা পান, আমরা তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।বাছাইকৃত ৪৮৬ জন রোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে আমি সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখছি।”

রোগীদের বিদায় জানানোর সময় আরও উপস্থিত ছিলেন আয়োজন কমিটির আহবায়ক উছোমং মার্মা, বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিরল তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য মো: হানিফ, উচসিং মার্মা, বাবুল খাঁন প্রমুখ।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের চোখের আলো টিকিয়ে রাখতে কে এস মং-এর মানবিক উদ্যোগের এটিই প্রথম ক্যাম্প নয়। ২০২৫ সাল থেকে শুরু হওয়া এই ধারাবাহিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এর আগে বান্দরবানের অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত উপজেলা রোয়াংছড়ি এবং রুমা-তেও সফলভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়েছে।

অনেক প্রবীণ মানুষ যারা অর্থের অভাবে দীর্ঘদিন ধরে ছানি অপারেশন করতে পারছিলেন না, তারা এই ক্যাম্পের মাধ্যমে নতুন করে পৃথিবীর আলো দেখার সুযোগ পাচ্ছেন। স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে এই মহতী উদ্যোগটি ব্যাপক প্রশংসা ও আলোড়ন সৃষ্টি করেছে।

আরো পড়ুন→থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!