মোহাম্মদ শাকিব হোসেন, রাঙামাটি
২৪ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২২ জন

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

Copy Link

রাঙামাটি পৌর সদরের ফিশারি ঘাট সংলগ্ন অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র লেক ভিউ গার্ডেনের বিভিন্ন বসার স্থানে আঁকাআঁকি ও লেখালেখির কারণে সৌন্দর্য বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দর্শনার্থীদের বিশ্রামের জন্য নির্মিত বেঞ্চ ও বসার স্থানগুলোতে বিভিন্ন নাম, প্রতীক ও ব্যক্তিগত বার্তা লিখে রাখার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মতে, এ ধরনের কর্মকাণ্ড পর্যটনকেন্দ্রের নান্দনিক পরিবেশ নষ্ট করার পাশাপাশি জনসম্পদের প্রতি অবহেলারও পরিচয় বহন করে।

অনেকেই এসব কর্মকাণ্ডকে অসামাজিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে অভিহিত করেছেন।

পর্যটকরা জানান, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত রাঙামাটিতে ভ্রমণে এসে পর্যটন স্পটের বিভিন্ন স্থানে এমন আঁকাআঁকি ও লেখালেখি দেখতে খারাপ লাগে। এতে পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও আকর্ষণ ক্ষতিগ্রস্ত হয়।

সচেতন মহল মনে করেন, জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত স্থাপনা ও অবকাঠামো রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। পর্যটনকেন্দ্রের সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে দর্শনার্থীদের আরও সচেতন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

তাদের মতে, রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা ধরে রাখতে জনসম্পদ সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধি পেলেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।

আরো পড়ুন→পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!