এভাবেই চলে অবিরত,
পৃথিবীর চাকা ঘোরে একা একা,
নিয়মের টানে নিয়ত।
ধরণী সুন্দর, রূপ মনোহর,
বিচিত্র তার খেলা,
কোথাও আলোকময় উৎসব,
কোথাও অন্ধ মেলা।
বিশাল সিন্ধু সীমাহীন জল,
তরঙ্গ তোলে বুকে,
অথচ পারে না এক ফোঁটা বারি,
দিতে তৃষ্ণার মুখে।
মানুষের মনও ঠিক সে রকম,
আশায় আশায় বাঁচে,
সমুদ্রসম বিপুল তৃষ্ণা,
লুকিয়ে হৃদয়-কাছে।
অসীম বাসনা, শেষ তো হয় না,
ছুটে চলে অনুক্ষণ,
বিচিত্র এই ভুবনে মানুষ,
খোঁজে এক টুকরো মন।
আরও পড়ুন কবিতা –মুখোশের আড়ালে
No tags found for this post.
মন্তব্য করুন