জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
১৭ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৪৮ জন

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মো মোজাম্মেল হক বান্দরবান জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়ে সম্মাননা স্মারক পেলেন।

গত মাসের সার্বিক প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য পালনে কর্ম বিবেচনায় এ সম্মাননা স্মারকে ভূষিত হলেন তিনি।

বুধবার ( ১৭ জুন) সকালে বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নাইক্ষ্যংছড়ি থানার মানবিক ও চৌকস পুলিশ কর্মকর্তা মো: মোজাম্মেল হক জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হলেন।

কল্যাণসভা শেষে বান্দরবানের পুলিশ মো: ওহাবুল ইসলাম খন্দকার এর হাত থেকে তিনি বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।

উল্লেখ্য, তিনি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর হইতে ইয়াবা, চোলাই মদ,ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকান্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্যতাসহ বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সূচারুরূপে পালন করেন।

তাই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাদের সার্বিক বিবেচনায় তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন।

এছাড়াও তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত অবস্থায় এধরণের সফলতার জন্য অসংখ্য পুরস্কার লাভ করেন।

ওসি মোজাম্মেল হক নাইক্ষ্যংছড়িতে যোগদানের পর হইতে মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সকল মহলে প্রশংসিত হন।

জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ার এক প্রতিক্রিয়ায় মো: মোজাম্মেল হক বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশকে জনতার পুলিশ হিসেবে জনগনের সেবায় নিয়োজিত রেখেছি। এ অর্জন সমগ্র নাইক্ষ্যংছড়িবাসীর। শ্রেষ্ঠ অফিসার মনোনীত করায় তিনি জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন→বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

রোয়াংছড়িতে ১৮ হাজার চারা বিতরণ করেছে জেলা কাঠ ব্যবসায়ী সমিতি

আন্তর্জাতিক আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতি ও শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে আন্তজার্তিক আদিবাসী দিবস পালিত

শিকড় ও স্বকীয়তার উদযাপনে বিশ্ব আদিবাসী দিবস অস্তিত্ব রক্ষার অঙ্গীকার

কে এস মং–এর উদ্যোগে ৫০ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্যে চট্টগ্রামে প্রেরণ

১০

লামায় বর্ষাতেও থেমে নেই পাহাড় কাটা, মাটি যাচ্ছে ইটভাটায়

১১

সনদ থাকতেও রাষ্ট্রীয় কোনো সুবিধা পাননি বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা ছমদ আলী

১২

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

১৩

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

১৪

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৫

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

১৭

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

১৮

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

১৯

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

২০
error: Content is protected !!