পাহাড়কন্ঠ ডেস্ক
১৫ মে ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৭ জন

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসির বান্দরবানে বদলির আদেশ প্রত্যাহার

Copy Link

কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখায় ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান হোসাইন সজীবকে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলির আদেশ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে পরবর্তীতে সেই বদলি আদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের এডিসি ইমরান হোসাইন সজীবসহ একই পদমর্যাদার তিন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে এডিসি পদে পদায়ন করা হয়।

পরবর্তীতে গত ১০ মে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন আরেকটি প্রজ্ঞাপন জারি করে ওই বদলি আদেশ প্রত্যাহার করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মোর্শেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইমরান হোসাইন সজীবকে বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলির আদেশ বাতিল করে জাতীয় সংসদ সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়।

প্রসঙ্গত, ভূমি অধিগ্রহণের অর্থ ছাড়ে ঘুষ দাবির অভিযোগে ইমরান হোসাইন সজীব, এর আগে বদলি হওয়া সাবেক এডিসি নিজাম উদ্দিন আহমদসহ কক্সবাজার জেলা প্রশাসনের চার কর্মকর্তার বিরুদ্ধে গত ২১ এপ্রিল কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ মো. আবদুর রহিমের আদালতে একটি মামলা দায়ের করা হয়।

আরো পড়ুন→বান্দরবানে পিআইবির মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!