Khaled Mahabub Khan Arafat
১৩ এপ্রিল ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৫২ জন

কক্সবাজারে ধর্ষণে ব্যর্থ হয়ে ১৬ বছরের চাকমা তরুণীকে হত্যার অভিযোগ

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false,"used_sources":{"version":1,"sources":[{"id":"339322484039211","type":"ugc"}]}}

কক্সবাজারের রামু উপজেলায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ১৬ বছর বয়সী এক চাকমা তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। ঘটনাটি ঘটে ১২ এপ্রিল দিবাগত রাতে।

নিহত তরুণীর নাম মায়া চাকমা (১৬)। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলখোলা গ্রামের বাসিন্দা ক্যউছিং চাকমার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে মায়া চাকমা রামু উপজেলার পশ্চিম পাড়া মেরোরুওয়া গ্রামে সাধন বড়ুয়া নামের এক ব্যক্তির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। ঘটনার প্রায় এক মাস আগে বাবার সঙ্গে তার শেষবার কথা হয়। তখন তিনি স্বাভাবিক ও হাসিখুশি ছিলেন বলে পরিবার জানিয়েছে। পহেলা বৈশাখের আগে বাড়িতে ফেরার কথা থাকলেও বাড়ির মালিক নিজেই তাকে পৌঁছে দেবেন বলে জানিয়ে আরও কয়েকদিন থাকার অনুমতি নেন।

ঘটনার দিন সকালে মায়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি তার বাবা। পরে বিকেল আনুমানিক ৪-৫টার দিকে মায়ার খালার মোবাইলে ওই বাড়ি থেকে ফোন করে দ্রুত সেখানে যাওয়ার জন্য বলা হয়।

রাত আনুমানিক ৮টার দিকে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মায়ার মরদেহ সাদা কাপড়ে ঢাকা অবস্থায় দেখতে পান। বাড়ির পক্ষ থেকে জানানো হয়, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যা।

স্বজনদের অভিযোগ, মায়ার গলায় ফাঁসের কোনো সুস্পষ্ট আলামত ছিল না। তাদের ধারণা, ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় এবং পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়।

এদিকে, অভিযুক্ত সাধন বড়ুয়ার এক ছেলে সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছেন। স্থানীয়দের একটি অংশের ধারণা, ওই ছেলেই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনাটি মামলা না করার জন্য তাদের বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এমনকি আর্থিক দুরবস্থার কথা উল্লেখ করে মামলা না করার পরামর্শও দেওয়া হয়েছে বলে দাবি তাদের।

এ ঘটনায় মায়া চাকমার পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১০

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১১

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১২

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৪

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৫

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৬

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৭

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৮

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৯

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

২০
error: Content is protected !!