Khaled Mahabub Khan Arafat
৫ আগস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩০১ জন

জুলাই গণহত্যার বিচারের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ‌ রক্তাক্ত ৩৬ জুলাই উপলক্ষে এবং জুলাই মাসজুড়ে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ আগস্ট ২০২৫) বাদে আসর নাইক্ষ্যংছড়ি মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে এ গণমিছিল শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনমত তৈরি করে।

গণমিছিলে বক্তারা বলেন, “৩৬ জুলাই একটি কালো অধ্যায়। এই দিন ও পুরো জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে ইসলামপ্রিয় নেতাকর্মীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন, হত্যা, গুম ও নির্যাতন চালানো হয়েছে। এসব মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক মানদণ্ডে বিচার হওয়া প্রয়োজন।”

বিজয় র‍্যালি শেষে বাজার চত্বরে নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের এর পরিচালনায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিবিদ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিক বসরী, বান্দরবান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ রফিক আহমেদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ এরশাদ উল্লাহ,নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ বাবুল হোসেন, নাইক্ষ্যংছড়ি সদর জামায়াতে ইসলামী আমীর মাষ্টার আবদুল গফুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক সাংবাদিক মাহমুদুল হক বাহাদুর, বাইশারী ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ছলিম উল্লাহ প্রমূখ

বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী অতীতেও যেমন ভূমিকা রেখেছে, তেমনি বর্তমানেও গণমানুষের অধিকার আদায়ে রাজপথে থাকবে।

গণমিছিলে নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় কর্মী-সমর্থকসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ব্যানারে “৩৬ জুলাই: An Idea Never Dies” শ্লোগান ব্যবহার করে গণমিছিলে মানুষের মধ্যে নতুন করে আগ্রহ ও আলোড়ন তৈরি হয়।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১০

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১২

জনপদের নীরব সেবক–কে এস মং

১৩

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

১৪

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১৫

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১৬

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১৭

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৮

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৯

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

২০
error: Content is protected !!