নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৮ জন

বান্দরবানের ঘুমধুম ইউপির সাবেক চেয়ারম্যান কারাগারে

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ আদালতের নির্দেশে চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে বান্দরবানের ঘুমধুম ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা একেএম জাহাঙ্গীর আজিজ’কে। তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক এমন আদেশ দেন। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ বুধবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রামের সংশ্লিষ্ট আদালতে রাজনৈতিক একটি হত্যা মামলায় আত্মসমর্পণ পূর্বক জামিন আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করেন। একইসাথে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।

জানা গেছে, একে এম জাহাঙ্গীর আজিজ দীর্ঘদিন পলাতক থাকার পর আদালতে হাজির হয়ে জামিন চান। মামলাটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর এবং হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়ায় আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

একেএম জাহাঙ্গীর আজিজের ছোট ভাই বোরহান আজিজ জানান, একেবারে একটি মিথ্যা মামলায় আসামী করেছে বড় ভাই’কে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ৩০’জুলাই জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার অন্যান্য আসামিদের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!