থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে মংগক হেডম্যান পাড়া সংলগ্ন এসবিএম ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী নেতৃত্বে মংগক হেডম্যান পাড়া সংলগ্ন এসবিএম ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৬ ও ১৮ ধারায় অবৈধভাবে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপনের অপরাধে জরিমানা করা হয়।
এসময় এসবিএম ইট ভাটার পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার (৪৫) থেকে অবৈধভাবে তার (এসবিএম) নামক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন অপরাধ প্রমাণিত হওয়ায় নগদ ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। সাথে ইট পোড়ানো চুঙ্গি নামিয়ে পানি দিয়ে নষ্ট করে দেয়া হয়।
আরো পড়ুন→বান্দরবানের প্রত্যন্ত গ্রামে জুমে কর্মরত মহিলা গুলিবিদ্ধ
No tags found for this post.
মন্তব্য করুন