নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০১৯, ১১:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭০১১ জন

সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় দাদাগিরিতে’ ভূতের উদয়, আদালতে বিজ্ঞানকর্মীরা

Copy Link

কলকাতার জনপ্রিয় টিভি চ্যানেল ‘জি বাংলা’র জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’। ভারতের সুপারস্টার ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এই অনুষ্ঠানে অবৈজ্ঞানিক ও কুসংস্কারমূলক ভাবনার প্রচার করা হয়েছে বলে অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ।

বিজ্ঞানমঞ্চের দাবি, দুই বাংলাতেই জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের এখন চলছে ৮ম পর্ব। অনুষ্ঠানটিতে প্যারা নরমাল অনুষ্ঠানের মাধ্যমে ভূতের অস্তিত্বের পক্ষে বিজ্ঞানবিরোধী ও কুসংস্কারাচ্ছন্ন চিন্তার প্রচার করা হয়েছে। এ ধরনের অনুষ্ঠানের তীব্র নিন্দা করা উচিত।

গত ১৬ নভেম্বর জি বাংলায় প্রচারিত একটি পর্বে প্যারানরমাল ইনভেস্টিগেটর পরিচয় দিয়ে এক প্রতিযোগী ভূতের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেছেন। বিভিন্ন যন্ত্রপাতি ও তার অনুসন্ধানের দৃশ্য দেখিয়েছেন ওই প্রতিযোগী। এমনকি ভূতের কথা মানুষের কথা বলার দৃশ্যও দেখানো হয়েছে ওই পর্বে। আর এতে করে চরম সমালোচনার মুখে পড়েছে তুমুল জনপ্রিয় চ্যানেলটি।

ভৌতিক ওই অভিজ্ঞতার ভাগ নেন সৌরভ গাঙ্গুলীও। এ ক্ষেত্রে ওই নারী প্রতিযোগীর দাবির সঙ্গে সহমত পোষণ করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্টও।

বিজ্ঞানমঞ্চ মনে করে, অলৌকিক ধ্যান-ধারণার সম্প্রচারকারী অনুষ্ঠানটি ভারতীয় সংবিধানের ৫১-এ (এইচ) ধারার পরিপন্থী। এটি ম্যাজিক রেমিডিস অ্যান্ড অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্ট সরাসরি লঙ্ঘন করেছে।

সে কারণে এ ঘরোনার অনুষ্ঠান সম্প্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করছে পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ। পাশাপাশি এ রকম কুসংস্কার প্রচারে বিশ্বাস না করে সাধারণ মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তিবোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।

ইতিমধ্যে কুসংস্কারপূর্ণ চিন্তাভাবনার প্রচার-প্রসার, বিজ্ঞাপন ও ব্যবসার বিরুদ্ধে এ রাজ্যের জন্য একটি সুসংহত আইন প্রণয়নের দাবিতে মামলা করেছে মঞ্চ।

ঘটনার পর পরই সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ বিষয়টি নিয়ে সরব হন। এতে যুক্তিবাদী ভাবনায় আঘাত লাগতে পারে বলে অভিযোগ তোলেন অনেকে। সৌরভের মতো একজন রোল মডেল কী করে এমন ভাবনাকে ইন্ধন দিচ্ছেন, তা নিয়ে কটাক্ষ করেন কেউ কেউ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১০

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা পেল রুমা উপজেলা

১২

ছবিতে দেখুন বান্দরবানের বন্যা পরবর্তী পরিস্থিতি

১৩

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

১৪

২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

১৫

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহয়তা দিলো জামায়াত ইসলামী

১৬

থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি

১৭

প্রবীণ ব্যক্তিত্ব মংসিংগ্য মারমার প্রয়াণে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর গভীর শোক

১৮

বান্দরবানে বন্যার্ত ২০ পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন অরন্য দৃষ্টি

১৯

বান্দরবানে বন্যাকবলিত ১৪৫ পরিবার-কে ত্রাণ দিলো মেজর (অব.) ওয়াং টিং

২০
error: Content is protected !!