নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০১ জন

থানচিতে কর্মহীন পর্যটক সংশ্লিষ্টদের আর্থিক সহায়তা প্রদান

Copy Link

থানচি প্রতিনিধি: বান্দরবানের থানচিতে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা থাকায় জেলা পরিষদের অর্থায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মহীন পর্যটক গাইড দের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে থানচি বাজার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদের অর্থায়নে কর্মহীন পর্যটক গাইড সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সাম্প্রতিক সময়ে কুচি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ব্যাংক ডাকাতিসহ বিভিন্ন কর্মতৎপরতা অব্যাহত থাকায় নিরাপত্তা জনিত কারনে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমনের বেশ কয়েক দফায় নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। যার ফলে পর্যটক সংশ্লিষ্ট পর্যটক গাইড, গাড়ি ড্রাইভার ও ইঞ্জিন চালিত নৌকা ড্রাইভারসহ কর্মহীন হয়ে যাওয়ায় আর্থিক অবস্থা আশঙ্কাজনক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পরে। এই উপলক্ষে জেলা পরিষদের অর্থায়নে, উপজেলা প্রশাসনের সহযোগিতায়, এই উপজেলায় নিবন্ধিত পর্যটক গাইড, গাড়ি ড্রাইভার ও ইঞ্জিন চালিত নৌকা ড্রাইভারসহ ২০০জনকে ৫০ কেজি চাল ও নগদ ১হাজার ৭শত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তংচংগ্যা, রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মারমা, থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা। এছাড়া পর্যটক গাইড, গাড়ি ড্রাইভার ও ইঞ্জিন চালিত নৌকা ড্রাইভারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!