নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৬১ জন

বান্দরবান সেনা জোনের আয়োজনে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রীতির এই বান্দরবানে সামরিক ও বেসামরিক পরিমণ্ডলে সম্প্রীতির বন্ধন কে আরো অটুট রাখা,পার্শ্ববর্তী পাড়াবাশির মধ্যে সুসম্পর্ক তৈরি এবং জাতিগত ও বিভিন্ন সম্প্রদায় এর মধ্যে ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ করার লক্ষ্যে এই প্রীতি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের আজ ফাইনাল এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টে সর্বমোট ১০ টি দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

মঙ্গলবার(২৬ মার্চ)রোয়াংছড়ি কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ফাইনালে রোয়াংছড়ি ৩ সেটে ব্রাদার্স হুডকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জিতে নেয়।টুর্নামেন্টের আজ ফাইনাল এবং সমাপনী অনুষ্ঠান। প্রথম সেটে ২৫-২২ পয়েন্টে জয় পায় রোয়াংছড়ি । দ্বিতীয় সেটে ২৫-১৮ পয়েন্টে ও তৃতীয় সেটে ২৫- ২৩ পয়েন্টে টানা তিন সেট পেয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে   নেন রোয়াংছড়ি ভলিবল দল।

এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে  এ এস এম মাহমুদুল হাসান পিএসসি বলেন,বর্তমান যুবসমাজকে মাদক আসক্ত ও অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প কিছুই নেই।শান্তি,সম্প্রীতি ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামরিক ও বেসামরিক পরিমন্ডলে সেনাবাহিনীর সাথে সকলের যেন সম্প্রীতির বন্ধন টা আরো দৃঢ় হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এছাড়াও খেলা মানুষের মনকে সুস্থ ও আনন্দদায়ক করে তোলে। সকলের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কে তিনি অভিনন্দন জানিয়ে সুষ্ঠুভাবে টুর্নামেন্টটি শেষ করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

ভলিবল টুর্নামেন্ট ২০২৪ এ সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করেছে। রোয়াংছড়ি ভলিবল দল, ব্রাদারহুড ভলিবল দল, চেমিডুলু পাড়া ভলিবল দল,রেইছাথলি ভলিবল দল, সুয়ালক ভলিবল দল,আমতলী ভলিবল দল, ওয়াইজংশন ভলিবল দল, ক্যাপলং পাড়া ভলিবল দল,লিরাগাও ভলিবল দল এবং আন্থাপাড়া ভলিবল দল।

রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ,উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সদর ইউপি চেয়ারম্যান মেহ্লা অং মারমা, সেনা জোনের এর অন্যান্য অফিসার বৃন্দ,পাইক্ষ্যং পাড়া গ্রাম প্রধান বৈথাং বমসহ গণমান্য ব্যক্তিবর্গ এছাড়াও ১০ টি দলের অধিনায়ক ও খেলোয়াড়গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!